Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে শুরু (WB Election 2026) হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ২৩ এপ্রিল ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, যেখানে ৭টি জেলার ১৪২টি কেন্দ্রে ভোট পড়বে। ইতিমধ্যেই ভোটকে ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে।
ভোট দিতে লাগবে কোন নথি (WB Election 2026)
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট দিতে (WB Election 2026) গেলে ভোটারদের কাছে ১২টি নির্দিষ্ট নথির মধ্যে যে কোনও একটি থাকলেই চলবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, এমজিএনআরইজিএ জব কার্ড, ছবি সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবই, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশনের নথি, সরকারি কর্মীদের পরিচয়পত্র, এমপি বা এমএলএ-র দেওয়া আইডি এবং ইউডিআইডি কার্ড। ফলে ভোটারদের সুবিধার কথা মাথায় রেখেই এই বিস্তৃত তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রথম দফায় যেসব জেলায় ভোট (WB Election 2026)
প্রথম দফার ভোটে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোটগ্রহণ হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা- এই জেলাগুলির একাধিক আসনে ভোট হবে। পাশাপাশি মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সব আসনেই এই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে।
আরও পড়ুন: EVM Glitch: প্রথম দফার ভোটে একাধিক জায়গায় খারাপ EVM!
নিরাপত্তায় কড়া নজর
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার ভোটে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৪০ হাজারের বেশি পুলিশ কর্মী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টররা। সব মিলিয়ে নিরাপত্তার কড়া বলয়ে ভোট সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে কমিশন।


