Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার গিফ্ট নিফটি থেকে যে ইঙ্গিত মিলেছে তা খুব পজিটিভ নয় (Stocks)।
নজর রাখুন এই ৬ স্টকে (Stocks)
গত সপ্তাহে টানা ট্রেডিং সেশনে পতনের মুখ দেখেছে শেয়ার মার্কেট। টানা পাঁচ ট্রেডিং সেশনে পয়েন্ট কমেছে সেনসেক্স ও নিফটি৫০। শেষ সপ্তাহে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পতন হয়েছে ২.৫ শতাংশের আশেপাশে। এর জেরে নিফটি৫০ নেমেছে ২৫ হাজার ৬৮৩ পয়েন্টে এবং সেনসেক্স নেমেছে ৮৩ হাজার ৫৭৬ পয়েন্টে। গত সপ্তাহের নিফটি৫০ কমেছিল ১৯৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ এবং সেনসেক্স কমেছিল ৬০৫ পয়েন্ট বা ০.৭১ শতাংশ। এর পাশাপাশি গত সপ্তাহের ট্রেডিং সেশনে ধস নেমেছিল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলির। এই সপ্তাহে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই দিকেই নজর লগ্নিকারীদের (Stocks)।
যদিও সোমবার গিফট নিফটি থেকে খুব একটা পজিটিভ ইঙ্গিত পাওয়া যায়নি। গিফ্ট নিফটি ডাউন রয়েছে ১৮.৫০ শতাংশ। যা দেখে নিশ্লেষকদের ধারণা মিডেটেড স্টার্টের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন কোন স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন।

আরও পড়ুন: Pakistan Drone: সীমান্ত পেরিয়ে পাকিস্তানি ড্রোন! নতুন জঙ্গি ছকের ইঙ্গিত
- অশোক লেল্যান্ড লিমিটেড: দেশের অটো সেক্টরের এই স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম এখন ১৮৮ টাকা। এর টার্গেট প্রাইস ২০২ টাকা এবং স্টপ লস ১৮১ টাকা।
- ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড: দেশের ফার্মা সেক্টরের এই সংস্থার স্টকের দাম এখন ১ হাজার ৫৭৫ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৬৮৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৫২০ টাকা।
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকের দাম এখন ১ হাজার ৪৭৫ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫১০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৪৫০ টাকা।
- স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া: মেটাল সেক্টরের এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকের দাম ১৪৪ টাকা। এর টার্গেট প্রাইস ১৫৪ টাকা এবং স্টপ লস ১৩৮ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


