Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারি হাসপাতালে সন্তানের জন্ম (Vijay Thalapathy) হলেই এবার মিলবে এক গ্রাম সোনার আংটি। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের সরকার চালু করেছে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম’ প্রকল্প। ২২ ক্যারেটের এই আংটি দেওয়া হবে সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া যোগ্য শিশুদের। প্রকল্পের আওতায় ২২ জুন ২০২৬ থেকে জন্ম নেওয়া শিশুরাও সুবিধা পাবে।
কবে থেকে এই প্রকল্পের সূচনা? (Vijay Thalapathy)
মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে (Vijay Thalapathy) সোমবার এই প্রকল্পের সূচনা করেন বিজয়। প্রথম পর্যায়ে ১ লক্ষ ২৮ হাজার সোনার আংটি প্রস্তুত করা হয়েছে। গোটা প্রকল্পের জন্য বছরে ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সরকারের বক্তব্য, মাতৃত্বকে সম্মান জানানো এবং সরকারি হাসপাতালে প্রসবের প্রতি মানুষের আস্থা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এই সুবিধা পেতে শিশুর মা তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হওয়া প্রয়োজন। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে লিঙ্গ বা সন্তানটি পরিবারের প্রথম না পরবর্তী-এমন কোনও আলাদা শর্ত রাখা হয়নি বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।
আরও পড়ুন: Water Metro: পুজোর আগেই হলদি নদীতে চালু ‘ওয়াটার মেট্রো’, ভাড়া কত জানেন?
তবে প্রকল্প ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিজেপি নেত্রী তামিলিসাই সুন্দররাজন প্রশ্ন তুলেছেন, শিশুদের জন্য সোনার আংটির বদলে পুষ্টিকর দুধের জোগান বাড়ানো বেশি জরুরি কি না। তাঁর দাবি, চেন্নাইয়ে দুধের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে। এই মন্তব্যের জেরে সরকারি কল্যাণ প্রকল্পের অগ্রাধিকার নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


