Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ (Grandson Property Rights) পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দাদুর কাছ থেকে বাবা উত্তরাধিকারসূত্রে যে সম্পত্তি পেয়েছেন, সেই সম্পত্তিতে নাতি জন্মগতভাবে নিজের অধিকার দাবি করতে পারবেন না। হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-এর ব্যাখ্যা দিতে গিয়ে এমনই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ এবং বিচারপতি সুনীতা আগরওয়ালের বেঞ্চে মামলাটির শুনানি হয়।
মামলার সূত্রপাত কবে? (Grandson Property Rights)
মামলার সূত্রপাত ১৯৯৭ (Grandson Property Rights) সালে। নাবালক অবস্থায় মায়ের মাধ্যমে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর দাবি ছিল, ঠাকুরদা এন রামকৃষ্ণের মালিকানাধীন ১,৮১১ বর্গফুটের একটি সম্পত্তিতে তাঁরও অর্ধেক অধিকার রয়েছে। কারণ, ওই সম্পত্তির মালিকানা উত্তরাধিকারসূত্রে তাঁর বাবার কাছে এসেছিল। পরবর্তীতে বাবা সম্পত্তিটি বিক্রি করে দেওয়ায় বিরোধ তৈরি হয়।
আইনে কী বলছে? (Grandson Property Rights)
মামলাটি বিচার করতে গিয়ে সুপ্রিম কোর্ট হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নম্বর ধারার গুরুত্ব তুলে ধরে। আদালতের ব্যাখ্যা অনুযায়ী, কোনও হিন্দু ব্যক্তির মৃত্যুর পর তাঁর সম্পত্তি আইনে নির্ধারিত প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়। সেই নিয়মে মৃত ব্যক্তির ছেলে সম্পত্তির অংশ পেতে পারেন। কিন্তু জীবিত ছেলের সন্তান অর্থাৎ নাতি শুধুমাত্র বাবার উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তিতে জন্মগত অধিকার দাবি করতে পারেন না।
আদালত জানায়, এই মামলায় ঠাকুরদার মৃত্যুর পর সম্পত্তি তাঁর উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। ফলে আবেদনকারীর বাবা নিজের অংশের একক মালিক হন। সেই সম্পত্তিতে ছেলের স্বয়ংক্রিয় জন্মগত অধিকার তৈরি হয়নি।


