Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (Jahangir Khan House Demolition) বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আদালতের অনুমতি পাওয়ার পর জেলাশাসকের নির্দেশে বুধবার থেকে এই অভিযান শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মানা হয়নি নিয়ম (Jahangir Khan House Demolition)
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের (Jahangir Khan House Demolition) বাড়ি নির্মাণে নিয়ম মানা হয়নি বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। বিশেষত, দোতলার বেশি উচ্চতার বাড়ি তৈরির ক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন। সেই নিয়ম মেনে বাড়িটি তৈরি হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। পরবর্তী সময়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বাড়ির বেআইনি অংশ ভাঙার অনুমতি মেলার পরেই পদক্ষেপ করে প্রশাসন।
শুনানিতে গরহাজির (Jahangir Khan House Demolition)
জানা গিয়েছে, জাহাঙ্গিরকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল এবং শুনানিতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। সাত দিনের মধ্যে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসন নিজেই ভাঙার উদ্যোগ নেয়।
বুধবার সকালে আধিকারিকেরা বাড়িতে পৌঁছে দেখেন, মূল গেটে তালা দেওয়া রয়েছে। তালা ভেঙে ভিতরে ঢোকার পর বাড়ির আসবাবপত্র বাইরে বের করে আনা হয়। বাড়ি সম্পূর্ণ খালি হলে ভাঙার কাজ শুরু হওয়ার কথা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিডিও সন্দীপ সিংহ রায় এবং পুলিশ আধিকারিকেরা।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গির। একাধিক অভিযোগে গ্রেফতার হওয়ার পর বর্তমানে তিনি ও তাঁর স্ত্রী জেলবন্দি।


