Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বক্স অফিসে সাফল্যের রেশ কাটতে না কাটতেই (Ramayana Part 1) এবার আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ার পথে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য ছবিটির নমিনেশন জমা দিয়েছেন নির্মাতারা। তবে এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারত সরকারের তরফে ছবিটিকে অস্কারের জন্য পাঠানো হয়নি। সরকারি মনোনয়ন পেয়েছে মারাঠি ছবি ‘গোধল’, যা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে।
তাহলে কীভাবে অস্কারের দৌড়ে জায়গা করে নিল ‘রামায়ণ’? (Ramayana Part 1)
অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করলে (Ramayana Part 1) কোনও ছবির নির্মাতারা নিজেরাই বিবেচনার জন্য আবেদন জমা দিতে পারেন। আমেরিকার নির্দিষ্ট শহরে অন্তত সাত দিন বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়া তার অন্যতম শর্ত। জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, শিকাগো, ডালাস ও আটলান্টার মতো শহরে ছবিটি প্রদর্শিত হচ্ছে।
বক্স অফিসে ঝড়
৫ নভেম্বর মুক্তি পাওয়া ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। বিশ্বজুড়ে ছবির আয় ৬৫০ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: Delhi AQI: দিওয়ালির রেশ কাটতেই বিপদ! দিল্লির বাতাসে এখনও দূষণের বিষ
তবে প্রশংসার পাশাপাশি বিতর্কও পিছু ছাড়ছে না ছবিটির। মহাভারতে কৃষ্ণের চরিত্রে অভিনয় করা নীতীশ ভরদ্বাজ ছবির উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর বক্তব্য, রামায়ণ নিছক কাহিনি নয়, ভারতীয় সভ্যতা ও আধ্যাত্মিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। তাই এর চরিত্রগুলিকে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আগের প্রশংসাসূচক পোস্টও প্রত্যাহার করেছেন তিনি।


