Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দু’দিনের ছুটিতে সমুদ্রের টানে দিঘা, মন্দারমণি (Mandarmani Red Zone) বা তাজপুরে ভিড় করেন বহু পর্যটক। তবে আনন্দের এই সফর যাতে বিপদের কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যে এবার মন্দারমণিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল প্রশাসন। সাম্প্রতিক সময়ে সমুদ্রে একের পর এক দুর্ঘটনার পর পর্যটকদের বেপরোয়া ভাবে জলে নামা ঠেকাতেই এই উদ্যোগ।
পাঁচ জনের মৃত্যু (Mandarmani Red Zone)
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে মন্দারমণি- (Mandarmani Red Zone) সহ সমুদ্র এলাকায় অন্তত পাঁচ জন পর্যটকের ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। বারবার মাইকিং এবং সতর্কবার্তা দেওয়া হলেও কিছু পর্যটক নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নেমে পড়ছিলেন। অনেক ক্ষেত্রে হোটেল থেকে বেরিয়ে নজর এড়িয়ে সৈকতের বিপজ্জনক অংশে পৌঁছে যাচ্ছিলেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার নির্দিষ্ট এলাকাকে স্পষ্ট ভাবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: LPG Price Hike: পুজোর মুখে বড় ধাক্কা! ফের দাম বাড়ল গ্যাসের
চিহ্নিত রেড জোন
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং মন্দারমণি কোস্টাল থানার যৌথ উদ্যোগে ৩ নম্বর ঘাট সংলগ্ন প্রায় দু’কিলোমিটার সৈকত এলাকায় বাঁশের খুঁটি বসিয়ে দড়ি ও লাল ফিতে দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই অংশটিকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ পর্যটকদের জন্য এই এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে গিয়ে সমুদ্রে নামা থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে।

