Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন বেড়েছে প্রায় ৯.৭১ লক্ষ কোটি টাকা (Sensex and Nifty50)।
শেষ ট্রেডিংয়ে দুরন্ত কামব্যাক (Sensex and Nifty50)
সপ্তাহের শুরুটা ভাল না হলেও শেষ ট্রেডিং সেশনে দুরন্ত প্রত্যাবর্তন করেছে দেশের শেয়ার মার্কেট। এর আগে মার্কেট জুড়ে যে অস্থিরতা দেখা দিয়েছিল সেগুলো কাটিয়ে অবশেষে চাঙ্গা হয়েছে দালাল স্ট্রিট। মার্কেট বন্ধের সময় নিফটি৫০ ৪৬১ পয়েন্টে বেড়ে ২৩,৬২২ পয়েন্টে শেষ করে এবং সেনসেক্স ১,৬৯৫ পয়েন্ট বা প্রায় ২.৩ শতাংশ বেড়ে ৭৫,৫২৮ পয়েন্টে পৌঁছয়। এর কারণে একদিনেই বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন প্রায় বেড়েছে ৯.৭১ লক্ষ কোটি টাকা (Sensex and Nifty50)।
তবে এই দুই সূচকের পাশাপাশি লার্জ, মিড এবং স্মল ক্যাপ সূচকের শক্তিশালী উত্থান দেখা গেছে। মিড এবং স্মল ক্যাপ সূচক বেঞ্চমার্ক সূচকগুলি সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে।
সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে অয়েল অ্যান্ড গ্যাস, মেটাল, রিয়েলটি, ক্যাপিটাল গুডস এবং ব্যাঙ্কিং সেক্টরে। বাজারের বিস্তৃত অংশে কেনাকাটা হওয়ায় প্রায় সব সেক্টরই বন্ধ হয়েছে পজিটিভে। আইটি-র গ্রাফ লাল হলেও সেই পতনের মাত্রা খুব কম বা নগণ্য।
আরও পড়ুন: Hingalganj Violence: হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতাকে বেঁধে মারধর, সাথে ডিম থেরাপি!
মার্কেটের এই উঠানের পিছনে একাধিক কারণ আছে বলে জানাচ্ছেন বিশ্লেষকদের একাংশ। যার মধ্যে অন্যতম কারণ হল আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা বাড়ায় পশ্চিম এশিয়ার উত্তেজনা কিছুটা প্রশমন হয়েছে। আর এর ফলে মার্কেটে ইতিবাচক প্রভাব পড়েছে। আবার এই কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯০ ডলারের নীচে নেমে এসেছে এবং হরমুজ প্রণালী পুরোপুরি খোলার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই সব সম্ভাবনার উপর ভর করে মার্কেটে পজিটিভ সেন্টিমেন্টে ফিরেছে (Sensex and Nifty50)।


