Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়েবাড়ি বা রেস্তরাঁর মতো নরম, ফুলকো নানপুরী (Naan Puri) এবার খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। বেশিকিছু মোটেও লাগবে না। সামান্য কয়েকটা জিনিস আর সঠিক উপায় জানলেই করবে কামাল।
লাগবে কী কী? (Naan Puri)
- ময়দা – ২ কাপ
- টক দই – ½ কাপ (Naan Puri)
- চিনি – ১ চা চামচ
- বেকিং পাউডার – ½ চা চামচ
- বেকিং সোডা – ¼ চা চামচ
- নুন – স্বাদমতো
- সাদা তেল – ২ টেবিল চামচ
- ঈষদুষ্ণ জল – প্রয়োজনমতো
- ভাজার জন্য তেল
বানাবেন কিভাবে? (Naan Puri)
প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিন। এর সঙ্গে বেকিং পাউডার, বেকিং সোডা, নুন ও চিনি ভালো করে মিশিয়ে নিন। এবার টক দই এবং ২ টেবিল চামচ তেল দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিন। অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে নরম করে মেখে নিন। মণ্ডটি খুব শক্ত বা অতিরিক্ত নরম যেন না হয়।
ময়দার উপর সামান্য তেল মাখিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে অন্তত ১ ঘণ্টা রেখে দিন। আরও নরম নানপুরী চাইলে ৩–৪ ঘণ্টা রেখে দিতে পারেন।
সময় হয়ে গেলে ময়দা আবার ভালো করে মেখে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি লুচির তুলনায় একটু বড় এবং সামান্য মোটা করে বেলে নিন।
Fasting Rules: শিবপুজো থেকে একাদশী, ব্রতে সাদা লবণ নিষেধ কেন?
কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে একে একে নানপুরীগুলি ছেড়ে দিন। দু’পিঠ সুন্দরভাবে ফুলে সোনালি হয়ে গেলে তুলে নিন।
ব্যাস রেডি, সুস্বাদু নানাপুরী। এবার মনের ইচ্ছা মতো তরকারির সঙ্গে খান নানুপুরী।


