Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগেই একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বর্তমানে রেজিনগর ও নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি রেজিনগরের কাশীপুর গ্রামে এক জনসভায় বিজেপি কর্মীদের উদ্দেশে করা তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই সভায় তিনি মুসলিম সম্প্রদায়কে রাস্তায় নেমে বিজেপি কর্মীদের “সাটাভাঙা” করার আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ ওঠে (Humayun Kabir)।

তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় (Humayun Kabir)
এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিধানসভায় বিষয়টি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই তৎপর হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ। শক্তিপুর ও রেজিনগর থানায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) দুটি মামলা রুজু করা হয়। পাশাপাশি হুমায়ুন কবিরের দলের তিন ব্লক স্তরের নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
থানায় হাজিরার নোটিশ (Humayun Kabir)
একই সঙ্গে শক্তিপুর ও রেজিনগর থানার পক্ষ থেকে হুমায়ুন কবিরকে তদন্তে সহযোগিতার জন্য যথাক্রমে ৩ ও ৪ জুলাই থানায় হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, ৩ জুলাই শুক্রবার হওয়ায় তিনি শক্তিপুর থানায় হাজির হতে পারবেন না। তবে ৪ জুলাই রেজিনগর থানায় উপস্থিত হবেন।
হুমায়ুন কবির বক্তব্য (Humayun Kabir)
তিনি আরও বলেন, “এই কারণে যদি পুলিশ আমাকে গ্রেপ্তার করে, তাহলে আমি গ্রেপ্তার হব। কোনও অগ্রিম জামিন নেব না।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁকে গ্রেপ্তার করা হলে এক লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে “জেল ভরো” আন্দোলনে নামবেন।

আরও পড়ুন: Samantha Ruth Prabhu Pregnancy: সি ইউ সিক্স প্যাক: মা হচ্ছেন সামান্থা
এই পরিস্থিতিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারের পথে হাঁটে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলসহ গোটা মুর্শিদাবাদের। আপাতত তাঁর বিরুদ্ধে পুলিশের পরবর্তী পদক্ষেপই জেলার অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।



