Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের শাসনামলে বারঘরিয়া সমবায় ব্যাঙ্কে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন শতাধিক কৃষক ও ব্যাঙ্কের গ্রাহকরা। অভিযোগ, কৃষকদের অজান্তে তাঁদের স্বাক্ষর জাল করে ঋণ তুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে (Bargharia)।
স্থানীয়দের দাবি (Bargharia)
প্রায় পাঁচ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে এই সমবায় ব্যাঙ্কে। এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও অভিযোগকারীরা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, মামলা হলেও দীর্ঘদিন কোনো কার্যকর তদন্ত বা বিচার হয়নি।
অভিযোগকারীদের দাবি (Bargharia)
অভিযোগের তির তৎকালীন ব্যাঙ্ক পরিচালন সমিতির কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ব্যাঙ্কের তৎকালীন ম্যানেজারের দিকে। অভিযোগকারীদের দাবি, তৎকালীন সম্পাদক বিপুর আলম, চেয়ারম্যান ফনিন্দ্রনাথ রায় প্রধান এবং তৎকালীন ম্যানেজার তপু রায়-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
কৃষকদের অভিযোগ (Bargharia)
প্রায় ৩০০ জন গ্রাহকের মধ্যে প্রায় ২০০ জনের নামে তাঁদের অজান্তে স্বাক্ষর জাল করে ঋণ নেওয়া হয়েছে এবং সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে বহু কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ন্যায়বিচারের আশায় (Bargharia)
সরকার পরিবর্তনের পর নতুন করে ন্যায়বিচারের আশায় বিভিন্ন প্রশাসনিক দফতর, বিধায়ক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্তদের প্রাপ্য অর্থ ফিরিয়ে দেওয়া হোক।
আরও পড়ুন: Samantha Ruth Prabhu Pregnancy: সি ইউ সিক্স প্যাক: মা হচ্ছেন সামান্থা
কৃষকদের প্রশ্ন
এত বড় আর্থিক অনিয়মের অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও দীর্ঘদিন কেন প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? কেন তদন্ত ও বিচার প্রক্রিয়া এগোয়নি? এই প্রশ্নই এখন এলাকায় বড় হয়ে উঠেছে।



