Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক, জলপাইগুড়ি: বেহাল রাস্তার (Illegal Cow Smuggling) কারণেই উদ্ধার অবৈধভাবে পারাপার করা গরু। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ির জলঢাকা সংলগ্ন দক্ষিণ আলতাগ্রাম এলাকায়।
কী জানা গেছে? (Illegal Cow Smuggling)
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর পাঁচটার (Illegal Cow Smuggling) আগেই একটি পিকআপ ভ্যানে কয়েকটি গরু অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। দক্ষিণ আলতাগ্রামের রাস্তার বেহাল অবস্থার কারণে গাড়িটি এগোতে না পেরে মাঝপথে আটকে যায়। এরপর চালক গাড়িটি রাস্তার উপরেই ফেলে রেখে চাবিসহ এলাকা থেকে পালিয়ে যায় বলে অনুমান।
সকাল হতেই নজরে গাড়ি (Illegal Cow Smuggling)
সকাল হতেই গ্রামবাসীদের নজরে আসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সন্দেহজনক গাড়িটি। কাছে গিয়ে তারা দেখতে পান, গাড়ির ভিতরে কয়েকটি গরু অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় শুয়ে রয়েছে। অভিযোগ, গরুগুলিকে দাঁড়াতে না দেওয়ার জন্য উপরে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছিল। এছাড়াও গাড়ির ভিতরে পশুগুলির জন্য পর্যাপ্ত জায়গাও ছিল না বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন: DHRUMA Film Festival: ডিএইচআরউমা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা, উত্তরবঙ্গে তিন দিনের চলচ্চিত্র উৎসব
তৎক্ষণাৎ থানায় খবর
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা ধূপগুড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি আটক করে এবং গাড়িতে থাকা গরুগুলিকে উদ্ধার করে। তবে গাড়ির চালক বা এর সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গরুগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি অবৈধ পশু পাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।


