Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় ভারতের। সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭৪ রানে গুটিয়ে গেল আর ভারত জিতল ১০১ রানে (Ind vs SA)।
প্রোটিয়াদের দুরমুষ করলো ভারত (Ind vs SA)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের টস ভাগ্য বিরূপই থাকলো। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ছোট সরিয়ে দলে ফিরেছেন গিল। কিন্তু সেই প্রত্যাবর্তন তাঁর মোটেও সুখকর হলো না। তিঁনি ব্যর্থ হলেন তাঁর প্রত্যাবর্তন ম্যাচে। ড্রেসিং রুমে ফিরতে হলো মাত্র ৪ রান করে। ব্যাট হাতে চালিয়ে শুরু করলেও আবারও ব্যর্থ হলেন স্কাই। ১২ করে ফিরতে হয় সাজঘরে (Ind vs SA)।
অন্যদিকে এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকলেও অভিষেক শর্মা ফিরে যান মাত্র ১৭ রানে। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার ও ১টি ছয়। আজও ব্যাট হাতে ব্যর্থ হন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। পরপর তিন উইকেট হারিয়ে ভারত যখন ব্যাকফুটে সেই সময় দলের হাল ধরেন অক্ষর প্যাটেল (২৩) ও তিলক বর্মা (২৬)।
ভারতীয় দল যখন পরপর উইকেট হারিয়ে সিঁদুরে মেঘ দেখছে সেই সময় দলের হাল নিজের কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া। নেমেই তিঁনি ধরা দেন বিধ্বংসী মেজাজে। একের পর এক বল পাঠিয়ে দিতে থাকেন মাঠের বাউন্ডারি লাইনে। ঝোড়ো ব্যাটিং করে তিঁনি করেন ২৮ বলে ৫৯ রান। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ৪টি ছয়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান করল ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান করলেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি এবং দুই উইকেট নিয়েছেন লুথো সিপামলা।

আরও পড়ুন: Ind vs SA: হার্দিকের লড়াকু ব্যাটিং, ভারতের স্কোর ১৭৫
রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের হয়ে ওপেন করতে নামেন ওপেনে আইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। বল হাতে শুরু করেন অর্শদীপ সিং। ইনিংসের প্রথম বলে উইকেট তুলে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কা হানেন অর্শদীপ সিং। অর্শদীপের বলে ডি কক ফেরেন গোল্ডেন ডাকে। ২.৩ ওভার, ফের দাপট অর্শদীপের। তাঁর বল স্টাবসের ব্যাটের কানায় লেগে যায় জিতেশ শর্মার হাতে। পরপর উইকেট হারিয়ে খেলা থেকে অনেকটাই পিছিয়ে যায় প্রোটিয়া শিবির। আর তাঁরা ম্যাচে ফিরে আসতে পারেননি।
ব্রেভিস, মিলারকে একে একে ড্রেসিং রুমের রাস্তা দেখিয়ে দেন ভারতীয় বোলাররা। দুই উইকেট করে নিয়েছেন বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও অর্শদীপ। একটি করে উইকেট নিয়েছেন হার্দিক ও শিবম দুবে। অর্শদীপ আবারও প্রমাণ করলেন কেন তিঁনি টি-টোয়েন্টি স্পেশালিস্ট। ভারতের বোলিং ভেল্কির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবির। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে ভারতের যাত্রা শুরু হলো। এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় পাওনা বোলিং (Ind vs SA)।


