Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঋষভ পন্থ চোটের জন্য মাঠ ছাড়তে হলেও ব্যাটিং করতে পরে ফিরে আসেন (Rishabh Pant)।
কতটা গুরুতর পন্থের চোট? (Rishabh Pant)
কোনওকিছুই যেন ভাল যাচ্ছে না লখনউ সুপার জায়ান্টসের। গত বছর ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নেওয়ার পর থেকে ফর্মে নেই তিনি। চলতি বছরেও তেমন কোনও বদল হয়নি ছবির। এ বার অফফর্মের সঙ্গী হিসেবে রয়েছে চোট। এই চোটের কবলে পড়ে অনেকবারই দলের বাইরে থাকতে হয়েছে এই উইকেটকিপার-ব্যাটারকে (Rishabh Pant)।
বেঙ্গালুরুর কাছে হারের পর বড় ধাক্কা LSG শিবিরে। একদিকে হারের ধাক্কা কিন্তু তার থেকেও বড় ধাক্কা এই ম্যাচে আবারও চোটের কবলে দলের অধিনায়ক ঋষভ পন্থ। যার পর থেকেই তাঁকে নিয়ে বাড়ছে জল্পনা। যদি তিনি এরপর ম্যাচে না ফিরতে পারেন তাহলে দলের জন্য সেটা হবে বড় ধাক্কা।

ব্যাট করতে নেমে হ্যাজলেউডের বলে কুনুইতে চোট পান পন্থ। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিও আসেন এব্বং তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু তারপরেও উপকার না হলে উঠে যান তিনি। দল যখন এরপর পরপর উইকেট হারিয়ে অনেকটা চাপে তখন আবার ব্যাট করতে নামলেও দলের হয়ে উইকেটকিপিং করতে পারেননি তিনি। তবে দলের তরফ থেকে যা খবর পাওয়া গিয়েছে তাতে বলা হয়েছে পন্থের চোট গুরুতর নয় (Rishabh Pant)।

ফিল্ডিংয়ের সময় অবশ্য উইকেটকিপিং করতে আর নামেননি পন্থ। আর তারপরেই শুরু হয় জল্পনা তাঁকে নিয়ে। যদিও এই বিষয়ে সরকারিভাবে এলএসজি কর্তৃপক্ষ কিছু জানায়নি। লখনউয়ের বিরুদ্ধে দিন একতরফা জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। ২০ ওভারে মাত্র ১৪৬ তুলেছিল লখনউ। যা ১৫.১ ওভারেই তুলে দেয় গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। বিরাট করেন ৩৪ বলে ৪৯। ম্যাচের সেরা হয়েছেন হ্যাজলেউড।
আরও পড়ুন: India LPG: ভারতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, কী জানাচ্ছে কেন্দ্রীয় সরকার?
প্রসঙ্গত, হ্যাজলেউডও চোট সরিয়ে দলে ফিরেছেন। এই অজি তারকা বলার শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করেন আর সেই কারণে ব্যাক অফ দ্য লেংথ বল করতে থাকেন। সেটাই কার্যকরী হয়। ৪ ওভারের শেষে এক উইকেট নিয়ে খরচ করেন মাত্র ২০ রান। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ২৭ রানের বিনিময় নিয়েছেন তিন উইকেট (Rishabh Pant)। LSG-র বোলারদের মধ্যে প্রিন্স যাদব তিন উইকেট নিয়েও সবথেকে কার্যকরী ছিলেন আভেশ খান। ২৩ রান খরচ করে তুলে নিয়েছেন ২ উইকেট।


