Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল বনাম ভারত (India vs Brazil)। ফুটবলের এই লড়াইকে যেন ‘ডেভিড বনাম গোলিয়াথ’। একদলে ভিনিসিয়াস জুনিয়রের মতো বিশ্ব ফুটবলের মেগা তারকাদের উপস্থিতি, অন্যদিকে ভারতীয় দল নামছে এক অবিশ্বাস্য অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে। ব্রাজিলের ডাগআউটে কার্লো আন্সেলোত্তির মতো কিংবদন্তি কোচ এবং দলে ইউরোপ কাঁপানো সব তারকা ফুটবলারদের উপস্থিতি এই ম্যাচকে একপেশে করে তোলার ইঙ্গিত দেয়। তবুও কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলপ্রেমীদের নজর আটকে থাকবে এই ঐতিহাসিক মেগা ম্যাচে।

বাজারদরের বিশাল ব্যবধান (India vs Brazil)
ফুটবলারদের বাজারদরের হিসেব রাখা ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’-এর তথ্য অনুযায়ী, দুই দেশের স্কোয়াডের মূল্যের পার্থক্য স্পষ্ট। যুবভারতীতে নামা পুরো ব্রাজিল দলের বাজারদর প্রায় ৯,৮৪০ কোটি টাকা, যার মধ্যে একাই ভিনিসিয়াস জুনিয়রের দর ১,৫৪০ কোটি টাকা। এছাড়া এস্তেভাও (৮৮০ কোটি), গ্যাব্রিয়েল (৮২৫ কোটি), ব্রুনো গুইমারেস (৭৭০ কোটি), রায়ান (৬৬০ কোটি), এন্ড্রিক (৪৪০ কোটি) এবং মার্কুইনহোসের (৩০৮ কোটি) মতো ফুটবলারদের মোট মূল্য ভারতীয় ফুটবল ব্যবস্থার চেয়ে বহুদূরে। অন্যদিকে, পুরো ভারতীয় দলের বাজারদর মাত্র ৫৩.৬৩ কোটি টাকা। ভারতে সর্বোচ্চ বাজারদর রায়ান উইলিয়ামসের (৩.০৩ কোটি টাকা)। এছাড়া আনোয়ার আলি (২.৭৫ কোটি), আপুইয়া (২.৭৫ কোটি), মনবীর সিং (২.৪৮ কোটি) এবং গুরপ্রীত সিং সান্ধুদের (১.৯৩ কোটি) মতো প্লেয়ারদের বাজারদর ব্রাজিলের যেকোনো এক তারকার তুলনায় বিন্দুমাত্র।

সেলেসাওদের নজরে ভারতের তারকা ফুটবলাররা (India vs Brazil)
কাগজে-কলমে ব্রাজিল দল বহুগুণ শক্তিশালী হলেও, ভারত স্কোয়াডের কিছু সদস্যকে নিয়ে যথেষ্ট সতর্ক ব্রাজিলীয় শিবির। ভারতের পানামা ম্যাচ দেখে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি বিশেষভাবে সাবধান করেছেন রায়ান উইলিয়ামসকে নিয়ে। আন্সেলোত্তি জানান, উইলিয়ামসের মতো ভালো স্ট্রাইকার যেকোনো মুহূর্তে ব্রাজিল রক্ষণে বিপদ তৈরি করতে পারেন। আবার ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোসের গলায় শোনা গেছে ভারতের অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর প্রশংসা।
আরও পড়ুন: INDIAN HOCKEY: ৪৪ বছর পর এশিয়াডে সোনা ভারতের মহিলা হকি দলের, লালরেমশিয়ামির গোলে ইতিহাস
ব্লু টাইগার্সের সম্ভাব্য তাসের তাস (India vs Brazil)
অঘটনের স্বপ্ন নিয়ে মাঠে নামা ভারতের হয়ে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বেশ কয়েকজন ফুটবলার (India vs Brazil)। আধুনিক ফুটবলের চাহিদা মেনে মাঝমাঠ থেকে বল বাড়াতে সক্ষম বল-প্লেয়িং ডিফেন্ডার আনোয়ার আলি ম্যাচের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এছাড়া মাঝমাঠে মাথা ঠান্ডা রেখে খেলা পরিচালনায় সিদ্ধহস্ত আপুইয়া ব্রাজিলের আক্রমণ সামলাতে বড় ভরসা। এর পাশাপাশি পানামা ম্যাচে অক্লান্ত পরিশ্রম করা আশিক কুরুনিয়ান ও মনবীর সিংদের প্রতি আক্রমণাত্নক খেলা এবং গতি যুবভারতীতে ভারতীয় সমর্থকদের আশার আলো দেখাচ্ছে।



