Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈভবের তাণ্ডবে লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দুরন্ত জয় রাজস্থানের (Rajasthan Royals)।
ঝড়ের নতুন নাম বৈভব (Rajasthan Royals)
মরু ঝড়ের কথা সবাই শুনেছে। বইয়ের পাতা হোক বা খবরের কাগজ সেখানে মরু ঝড়ের ভয়াবহতার সম্পর্কে কমবেশি জানা কিন্তু এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে যে ঝড় ধীরে ধীরে ঘূর্ণি হয়ে আঁচড়ে পড়ছে আর প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে যাচ্ছে সেই খবর কি রাখছেন কেউ (Rajasthan Royals)?
সেই ঝড়ের নাম বৈভব সূর্যবংশী। জটায়ুর বইয়ের নাম ধার করে বলি ‘দুর্ধর্ষ দুশমন’ থুড়ি দুর্ধর্ষ বৈভব। অল্পের জন্য শতরান হাতছাড়া হলে কী হবে? তাঁর কাজটা সে করে দিয়েই এসেছেন ৩৮ বলে ৯৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পর আর কিছু বাকি থাকে না। শচীনের সেই ম্যাচের কথা অনেকের মনে থাকবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেখানে সেই আগুনে লাইন-আপ অজিদের, তাঁদের উড়িয়ে ফেলছেন মাঠের বাইরে। শেন ওয়ার্ন হয়ত দুঃস্বপ্নেও দেখতেন শচীনকে। কিন্তু সেই ম্যাচ থামিয়ে দিয়েছিল বালি ঝড় আর সেখানেই হার হয় ভারতের। তবে বৈভব ঝড়ের সামনে বোলারদের ছাতু হওয়া নিশ্চিত।
তাঁর এই ইনিংস সাজানো রয়েছে ১০টি ছয় আর ৭টি চারে। তাঁর বয়সের থেকে চার ছয়ের সংখ্যা বেশি। দলকে একাই জেতান তিনি। ঘরের মাঠে এটা ছিল রাজস্থানের প্রথম জয়। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে প্রবলভাবে টিকে থাকল রাজস্থান। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২০ রান তোলে লখনউ। জবাবে পাঁচ বল বাকি থাকতে ১৯.১ ওভারে ৭ উইকেটে জয়সূচক রানে পৌঁছে যায় রাজস্থান (Rajasthan Royals)।
নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রাখল রাজস্থান। তবে মাথা ব্যথার কারণ হল কলকাতার। একই সঙ্গে মিচেল মার্শের থেকে কমলা টুপি ছিনিয়ে দিলেন এই তরুণ তুর্কি। চলতি আইপিএল-এ সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় একনম্বরে বিস্ময় বালক। মঙ্গলবার আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা হয়েছে আর এই দিনই বৈভব বুঝিয়ে দিলেন যে তিনি প্রস্তুত বড় মঞ্চের জন্য। এটা যেন নির্বাচকদের জন্য তাঁর বার্তা।

মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ২২০ রান তোলে লখনউ। শুরুটা দুর্দান্ত করেন ওপেনিং জুটি। ওপেনিং জুটিতে ১০৯ রান যোগ করে মিচেল মার্শ এবং জস ইংলিশ জুটি। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় মার্শের। ৫৭ বলে ৯৬ রান করেন মার্শ। ২৯ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইংলিশ। এইদিনও রান পাননি নিকোলাস পুরান (১৬)। ২৩ বলে ৩৫ রান করেন ঋষভ পন্থ।

আরও পড়ুন: Chennai: ভারতে বিগ ব্যাশ অভিষেক
রান তাড়া করতে নেমে শুরুটা নিজেদের চেনা ছন্দে করে রাজস্থান। প্রথম উইকেটে ৭৫ রান যোগ করে যশস্বী জয়েসওয়াল এবং বৈভব সূর্যবংশী। মাত্র সাত রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ২৩ বলে ৪৩ রান করে আউট হন যশস্বী। বাকিটা বৈভব নাইট। ২২১ রান তাড়া করতে নেমে একাই দলকে টানেন ১৫ বছরের ক্রিকেটার। রুদ্রমূর্তি ধারণকরে এই বিস্ময় বালক তখন তাণ্ডব চালাচ্ছেন। বাকিটা শেষ করেন ধ্রুব জুরেল। ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। জয়পুরে শেষ ম্যাচে প্রথম জয় রাজস্থানের (Rajasthan Royals)।


