Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দিল্লিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল (Indian Criket Team)। বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলনে ১০ জন ক্রিকেটার অংশ নিলেও দলের ভেতরের একাধিক পরিবর্তন ও সমস্যা এখন প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। দীর্ঘ চার বছর দায়িত্ব সামলানোর পর ভারতীয় দলের ফিজিও কমলেশ জৈনকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই। ইতিমধ্যেই তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে সূত্রের খবর।
বিশ্বকাপের পরিকল্পনায় বাধা (Indian Criket Team)
গত ৬ থেকে ৮ মাস ধরে ভারতীয় ক্রিকেটারদের ঘন ঘন চোট পাওয়ার ঘটনা সামনে আসছিল, যা নিয়ে কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। বারবার খেলোয়াড়দের চোটের কারণে দলের দীর্ঘমেয়াদি ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা ব্যাহত হচ্ছিল। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, কমলেশ বর্তমানে নোটিস পিরিয়ডে রয়েছেন। তবে আসন্ন এশিয়ান গেমস পর্যন্ত ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের পদে আপাতত কোনও নতুন নিয়োগ হচ্ছে না। দিল্লিতে শুরু হওয়া দলের এই অনুশীলনে কমলেশকে দেখা যায়নি।
মর্নি মর্কেলের ভিসা জটিলতা (Indian Criket Team)
অন্যদিকে, সাপোর্ট স্টাফদের নিয়ে আরেকটি বড় সমস্যা তৈরি হয়েছে পেস বোলিং কোচ মর্নি মর্কেলকে নিয়ে। তাঁর ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা সফর শেষে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। নতুন ভিসার আবেদন করা হয়েছে এবং আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে এই জটিলতা কাটিয়ে তিনি ভারতের অনুশীলন শিবিরে যোগ দিতে পারবেন।
প্র্যাকটিসে নেটে গম্ভীর (Indian Criket Team)
প্রস্তুতির প্রথম দিনে অনুশীলনে ছিলেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং হর্ষিত রানার পরিবর্তে দলে আসা যশ ঠাকুর। চোট সারিয়ে ফিরে অনুশীলন শুরু করেছেন ওয়াশিংটন সুন্দরও। প্রথম দিনের অনুশীলনে কোচ গম্ভীর এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে স্পিনারদের বোলিংয়ের ওপর বিশেষ নজর দেন। ওয়াশিংটন সুন্দর ও বরুণ চক্রবর্তীকে একটিমাত্র স্টাম্প রেখে বেশ কিছুক্ষণ বল করানো হয়। সাম্প্রতিক অফ-ফর্ম নিয়ে চর্চা থাকলেও নেটে অভিষেক শর্মাকে বেশ সাবলীল দেখায়। তিনি প্রায় ৪৫ মিনিট ব্যাট করে বিষ্ণোই, বরুণ ও দিল্লির হৃতিক শোকিনের মতো স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক শট খেলেন।
শুক্রবারের মধ্যে পুর্ণাঙ্গ দলের যোগদান (Indian Criket Team)
দলে খেলোয়াড়দের আসা-যাওয়া এখনও জারি রয়েছে (Indian Criket Team)। ফিটনেস ছাড়পত্র পাওয়া জশপ্রীত বুমরাহ ও নীতীশ রেড্ডির শুক্রবার দলে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া দলীপ ট্রফির ফাইনাল খেলে ওঠা ঈশান কিষান, বৈভব সূর্যবংশী ও তিলক বর্মাও শুক্রবারের মধ্যেই দিল্লির শিবিরে পৌঁছে যাবেন বলে জানা গিয়েছে।



