Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ভারত-রাশিয়া সম্পর্ককে “অটুট ও অনন্য” বলে উল্লেখ করেছেন। দিল্লি সফরের আগে Russia Today-India-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বহু পুরনো জনপ্রিয় স্লোগান ‘হিন্দি-রুশি ভাই ভাই’ এখন শুধু রাজনৈতিক বার্তা নয়, রাশিয়ার সংস্কৃতির অংশ হয়ে গেছে(Indo Russia)।
সুসম্পর্কের দোহাই রুশ বিদেশমন্ত্রীর (Indo Russia)
নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক এবং ব্রিকস বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার আগে লাভরভ বলেন, “রাশিয়া ও ভারতের পথ আলাদা হয়ে যাওয়ার মত পরিস্থিতি কল্পনাও করা যায় না।”
বন্ধুত্ব নিয়ে উদ্বেগ নেই
তিনি বলেন, ভারতীয় সিনেমা, বিশেষ করে রাজ কাপুরের ছবি থেকে শুরু করে আধুনিক টিভি সিরিজ ও চলচ্চিত্র রাশিয়ার সর্বত্র জনপ্রিয়। তাঁর কথায়, “অর্থনীতি, জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতা, পারমাণবিক শক্তি, সাংস্কৃতিক সম্পর্ক এবং রাজনৈতিক আস্থার ভিত্তি এতটাই শক্ত যে এই বন্ধুত্ব নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।”
কিছু দেশ সম্পর্ক দুর্বল করছে
লাভরভ অভিযোগ করেন, কিছু দেশ ভারত-রাশিয়া সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে। তবে তিনি দাবি করেন, সেই প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে এবং ভারতও তা বুঝতে পারছে।
রুশ বিদেশমন্ত্রীর আশ্বাস
জ্বালানি সরবরাহ প্রসঙ্গে রুশ বিদেশমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি রাশিয়া পূরণ করবে। তাঁর বক্তব্য, “অন্যায্য ও অসৎ প্রতিযোগিতা আমাদের চুক্তিকে প্রভাবিত করতে পারবে না।” তিনি জানান, রাশিয়া কখনও ভারতের কাছে জ্বালানি সরবরাহে প্রতিশ্রুতি ভঙ্গ করেনি।
২ দেশের সহযোগিতা (Indo Russia)
তামিলনাড়ুর কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে তিনি দুই দেশের সহযোগিতার “ফ্ল্যাগশিপ প্রকল্প” বলে উল্লেখ করেন। রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় নির্মিত এই প্রকল্পের নতুন ইউনিট তৈরির কাজও চলছে।
আরও পড়ুন: Air India Flight: পশ্চিম এশিয়া সংকট: শিকাগো-সাংহাই উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া
নরেন্দ্র মোদির প্রশংসা (Indo Russia)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে লাভরভ বলেন, “তিনি বিশ্বের অন্যতম উদ্যমী নেতা।” তাঁর মতে, মোদি ভারতের অর্থনীতি, প্রতিরক্ষা, সংস্কৃতি এবং সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছেন।



