Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, গোপাল শীল: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চন্দোনেশ্বর (ISF Attack) থানার শকুন্তলা গ্রামে রাতেই ছড়ায় চরম উত্তেজনা। অভিযোগ, ISF (Indian Secular Front)-এর কর্মী শেখ মফিজুলের উপর আচমকা হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাড়া রাস্তা দিয়ে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন শেখ মফিজুল। সেই সময় হঠাৎই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযোগের তীর কার দিকে? (ISF Attack)
এই ঘটনায় তৃণমূল নেতা আকমান শেখ ও তাঁর অনুগামীদের (ISF Attack) বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও অভিযোগ তৃণমূলের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয়দের একাংশের দাবি, গত এক মাস ধরে অভিযুক্ত নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। বেআইনি নির্মাণ, মানুষকে ভয় দেখানো, বিচারের নামে হেনস্থা করা, এমনকি বেআইনি মাটি কারবারের সঙ্গেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আরও জানা যায়, তিনি আগে সিপিএমের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন।
আরও পড়ুন: TMC vs BJP Conflict: আসানসোলে তৃণমূল কার্যালয়ের সামনে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি সংঘর্ষ
এলাকায় পুলিশ মোতায়েন
এই বিষয়ে চ্যানেলের পক্ষ থেকে আকমান শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর প্রশাসন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চন্দোনেশ্বর থানার পুলিশ। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।


