Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত একমাস ধরে ধোনিকে নিয়ে শুধুই জল্পনা চলছে কিন্তু স্পষ্ট কোনও ধারণা নেই (MS Dhoni)।
ধোনিকে কি আর দেখা যাবে হলুদ জার্সিতে? (MS Dhoni)
আইপিএল-এ একদিকে যেমন দলগুলিকে নিয়ে থাকে উন্মাদনা তেমন কয়েকজন তারকাকে নিয়ে থাকে আকাশ ছোঁয়া আবেগ। সেই আবেগের আরেক নাম এমএস ধোনি। কিন্তু চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত একটিও ম্যাচে মাঠে নামেননি ধোনি। এমনকি মাঠেও দেখা যাচ্ছে না তাঁকে। সেই নিয়েও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা (MS Dhoni)।
মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে এক মাস ধরে জল্পনা চলছে। যতদিন যাচ্ছে ততই সেই আশঙ্কা আরও বাড়ছে যে এই আইপিএল-এ দেখা যাবে ধোনিকে? একদিকে যেমন তাঁকে মাঠে দেখা যাচ্ছে না তেমন অন্যদিকে শোনা যাচ্ছে দলের সঙ্গে দিল্লি যাননি তিনি। চেন্নাইতে রয়েছেন তিনি। রোহিত শর্মার প্রত্যাবর্তন হয়ে গেলেও ধোনির কবে হবে সেটা এখনও স্পষ্ট নয়।
৫ মে অর্থাৎ মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে নামবে চেন্নাই। ধোনির কাফ মাসেলে চোট থাকার কারণে এখনও তিনি মাঠে নামতে পারেননি। চেন্নাই সূত্রের খবর তাঁর চিকিৎসা চলছে এখনও। দলের এক সূত্র জানিয়েছেন, ‘আইপিএল-এ পরের কোনও এক সময় পাওয়া যাবে ধোনিকে।’ তবে ধোনি এখনও ম্যাচ ফিট নন। তবে চেন্নাইয়ের আর বাকি রয়েছে পাঁচটি ম্যাচ (MS Dhoni)।

আরও পড়ুন: ISF Attack: রাতেই ভাঙড়ে উত্তেজনা, ISF কর্মীর উপর হামলার অভিযোগ!
দিল্লির পর চেন্নাইয়ের খেলা LSG-সঙ্গে। এরপর ম্যাচ রয়েছে হায়দরাবাদ এবং গুজরাটের সঙ্গে। প্লে-অফার দৌড়ে এখনও টিকে রয়েছে চেন্নাই। কিন্তু দলের সমর্থকরা তাঁদের প্রিয় মাহিকে না দেখতে না পেয়ে হতাশ। আশায় দিন গুনলেও কবে সেই আশা পূরণ হবে সেটা কেউ জানেন না।
মুম্বইয়ের হয়ে রোহিতের প্রত্যাবর্তনে জয়ের রাস্তায় ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও মুম্বই কতৃপক্ষ এই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল রোহিতের উপর। তবে রোহিতের ফিরে আসায় দলের ভক্তরা খুশি আর এসেই রোহিত অনবদ্য ইনিংস খেলেছেন। এখন দেখার ধোনি ভোক্তার তাঁদের প্রিয় মাহিকে কবে মাঠে নামতে দেখেন (MS Dhoni)।


