Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতায় হওয়া বিক্ষোভের ঘটনায় কড়া পদক্ষেপ করল পুলিশ (Jahangir Khan)। ইতিমধ্যেই ৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জাহাঙ্গীর খানের স্ত্রীর নামেও এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মুক্ত করার দাবি (Jahangir Khan)
গত দু’দিন ধরে জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতা এলাকায় একাধিক বিক্ষোভ কর্মসূচি চলছিল। স্থানীয় মহিলা ও পুরুষদের একটি বড় অংশ এই আন্দোলনে অংশ নেন। মঙ্গলবার বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ ফলতা থানার সামনে জড়ো হয়ে জাহাঙ্গীর খানকে পুলিশ হেফাজত থেকে মুক্ত করার দাবিতে সরব হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
প্রশাসন সূত্রে খবর (Jahangir Khan)
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর আন্দোলনকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে পুকুর, খাল ও জঙ্গল পেরিয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিক্ষোভে লোক জড়ো করার ক্ষেত্রে জাহাঙ্গীর খানের স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
সেই কারণেই তাঁর নামেও মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে,এখন বেকার আটক হওয়া ৮ জনকে জিজ্ঞাসাবাদ করার ফর গ্রেফতার করা হয় কিনা।



