Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নামলেন, গোল করলেন থুড়ি হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন, জয় ছিনিয়ে নিয়ে চলে গেলেন (Lionel Messi)।
পিকচার পারফেক্ট (Lionel Messi)
আমরা যখন কোনও একটা বই পড়ি বা সিনেমা দেখি তখন সবাই মনে মনে চাই যেমন একটা ভাল শুরুর। বিশ্বকাপের ক্ষেত্রেও সেটাই ছিল। কলকাতা থেকে কাতার, বেঙ্গালুরু থেকে বেলডাঙা, আর্জেন্টিনা থেকে আমেরিকা, বাগবাজার থেকে বেলজিয়াম সব দিকেই রয়েছে মেসি ভক্ত। ২০২৬ সালে এই প্রথম ক্লিন সুইপ হল নীল সাদার আর সেখানেও কেন্দ্রে সেই মেসি। কলকাতা আর মেসি কাণ্ড যেমন এক বিরল নজির তেমন ময়দানে মেসি ম্যাজিক পরিচিত ছবি। তবে এই ম্যাজিকে মজে আপামর বঙ্গবাসী (Lionel Messi)।
ভারতে মূলত যে দুই দলের সমর্থক বেশি দেখা যায় সেটা হল আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর আর্জেন্টিনার সমর্থকদের এর থেকে পারফেক্ট স্টার্ট আর কী বা হতে পারে। রাত জেগে ভোরের অপেক্ষা আর সেই ভোরে অপেক্ষার স্বাদ মধুর। লিওনেল মেসির হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু আর্জেন্টিনার। ২০২২ সাল বিশ্বকাপ জিতলেওশুরুটা হয়েছিল অঘটন দিয়ে তবে অঘটন সব সময় হয় না। এই হ্যাটট্রিকের সঙ্গে একাধিক রেকর্ড মেসির নামে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির এটা ২০০ তম ম্যাচ আর সেই ম্যাচেই নজির গড়লেন মেসি। ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন তরুণ মেসি। ঠিক ২০ বছর পর, একই জুন মাসে মেসি আবারও বিশ্বকাপ মঞ্চে ইতিহাস লিখলেন। তাঁর প্রথম গোলটি ছিল জাতীয় দলের ১১৮ তম এবং বিশ্বকাপে ১৪তম গোল। ম্যাচ শেষে সেটা হল জাতীয় দলের হয়ে ১২০ এবং বিশ্বকাপে ১৬ তম (Lionel Messi)।

চলতি বিশ্বকাপে আর মাত্র একটি গোল করলেই মেসির দখলে থাকবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলশিকারের খেতাব। এই মুহূর্তে তিনি ক্লোসের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন প্রথম স্থানে। তবে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফ্রান্স তারকা এমবাপে। তিনিও প্রথম ম্যাচে জোড়া গোল করে তাঁর এখন গোলের সংখ্যা ১৪।
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক
- লিওনেল মেসি ১৬ (আর্জেন্তিনা)
- মিরোস্লাভ ক্লোসে ১৬ (জার্মানি)
- রোনাল্দো নাজারিও ১৫ (ব্রাজিল)
- কিলিয়ান এমবাপে ১৪ (ফ্রান্স)
- গার্ড মুলার ১৪ (জার্মানি)
এদের মধ্যে মেসি ও এমবাপে বাদে বাকি সবাই খেলা ছেড়েছেন। সুতরাং মেসির পর একমাত্র সুযোগ থাকবে এমবাপের এই রেকর্ড ভাঙার। এই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক আরেকটি রেকর্ড ভেঙেছেন। এই ম্যাচে মেসি হ্যাটট্রিক করে এখন এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার। এর আগে এই রেকর্ড ছিল রোনাল্ডোর দখলে। ২০১৮ সালে স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন সিআর ৭। আলজেরিয়ার বিরুদ্ধে যখন মেসি হ্যাটট্রিক করেন তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর ৩৫৭ দিন।
আরও পড়ুন: Jahangir Khan: জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, ৮ জন আটক
শুধু তাই নয়, পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিতেও ক্রিস্তিয়ানো রোনাল্ডোর পাশে জায়গা করে নিয়েছেন মেসি। তিনি গোল করেছেন ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে। ব্যতিক্রম শুধু ২০১০ বিশ্বকাপ, সেই বিশ্বকাপ বাদে সব বিশ্বকাপেই তাঁর বাঁ পায়ের জাদুতে এসেছে গোল। পাশাপাশি মেসি হলেন একমাত্র প্লেয়ার যিনি ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামলেন। যেহেতু ওচোয়া ও রোনাল্ডো এখনও মাঠে নামেননি।
এখনও শেষ নয়। আরেকটি উল্লেখযোগ্য পরিসংখ্যান নিজের নামে করেছেন তিনি। সেটা হল, ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী গোলদাতাদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন আর্জেন্টিনার তারকা মেসি। তাঁর সামনে রয়েছেন শুধুমাত্র ক্যামেরুনের রজার মিলা এবং পর্তুগালের পেপে (Lionel Messi)।


