Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) শনিবার পা রাখলেন ৮৩তম বছরে। বয়স যেন তাঁর কাছে কেবল একটি সংখ্যা। অমিতাভ বচ্চন আজও একই উদ্যম, একই পেশাদারিত্ব এবং একই শক্তি নিয়ে কাজ করে চলেছেন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দেশ-বিদেশের অগণিত ভক্ত ও তারকারা। তাঁদের মধ্যেই অন্যতম বাংলা ছবির জনপ্রিয় নায়ক সুপারস্টার জিৎ (Jeet), যিনি সামাজিক মাধ্যমে এক আবেগঘন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই কিংবদন্তিকে।
গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণা (Jeet)
জিৎ-এর (Jeet) এই শুভেচ্ছা বার্তায় প্রকাশ পেয়েছে তাঁর গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণা। এক প্রজন্মের নায়ক আরেক প্রজন্মের মহাতারকাকে যেভাবে সম্মান জানিয়েছেন, তা নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে (Jeet)।
শুভেচ্ছা বার্তা (Jeet)
শনিবার এই বিশেষ দিনে, বাংলা সুপারস্টার জিৎ (Jeet) এক আবেগঘন বার্তা লেখেন। তিনি লেখেন,” আপনার জীবন, শিল্প এবং ব্যক্তিত্ব প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুপ্রেরণা চিরন্তন উৎস হয়ে থাকবে। আপনার কণ্ঠস্বরের শক্তি, অভিব্যক্তির গভীরতা এবং আপনি যে সৌন্দর্য নিয়ে নিজেকে বহন করেন , সেটি আপনাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য, অসীম সুখ ও চিরস্থায়ী সাফল্য দান করুন। ভালোবাসা, সৃজনশীলতা ও আলোয় ভরা আরও অনেক গৌরবময় বছর কামনা করছি।”

জীবনের সংগ্রাম, স্বপ্ন ও সাফল্য
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তরুণ বয়সে নানা সংকটের আবর্তে ঘুরেছেন। তবে থেমে থাকেননি। দৃঢ় অভিলাষ ও কঠোর পরিশ্রমে তিনি প্রতিরোধ ভেঙে এগিয়ে গেছেন। বর্তমানে বয়স ৮৩ হলেও কাজের প্রতি তাঁর উৎসাহ অটল। অভিনয়, হোস্টিং, গানের তালে , সব ক্ষেত্রেই তিনি আজও সক্রিয়। এ কারণেই বলিউডে তাঁকে “বিগ বি” নামে সম্মান জানানো হয়।

শুভেচ্ছার ঢেউ সেলিব্রিটি মহলে
বিশিষ্ট মান্য অভিনেতা-পরিচালক সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনকে । সুপারস্টার জিৎ (Jeet) ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) ,সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) সহ আরও অনেকেই বিগ বিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বলিউডের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিতাভকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।
অবিরত চলমান
অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সাফল্য শুধু চরিত্রের মাঝে নয় , ব্যক্তিজীবনেও তিনি নম্র, সহানুভূতিশীল এবং মানবিক। তাঁর সময়ানুবর্তিতা, পেশাদারিত্ব ও নিষ্ঠা ,এই ধরনের গুণগুলো অনেককে অনুপ্রাণিত করেছে। ৮৩ বছরে পা রেখেও, তিনি প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন। আগামী দিনগুলোতেও তাঁর সৃষ্টির ধারা অব্যাহত থাকবে ,এটাই বিশ্বাস ভক্তদের। আর জিতের এমন আন্তরিক শুভেচ্ছা সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করে।
আরও পড়ুন: Weight Control: দামি খাবার নয়, ঘরোয়া খাবারেই কি কমবে আপনার বাড়তি ওজন?
নতুন ভাবে উপস্থাপন
অভিনয়ের পাশাপাশি অমিতাভ বচ্চন এখনও একাধিক সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। বয়সের ভার তাঁকে থামাতে পারেনি। বরং প্রতিটি নতুন চরিত্রে তিনি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেন (Jeet)।


