Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমিত কুমার সরকার, নদীয়া: মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠল পাটের (Jute Warehouse Fire) গুদাম। স্থানীয় বাসিন্দা ও দমকলের দীর্ঘ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৭০ লক্ষ টাকার সম্পদ। শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চাঁদকুড়ি এলাকায় ব্যবসায়ী হাসিবুল শেখের পৈত্রিক পাটের গুদামে রবিবার রাত একটা নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা (Jute Warehouse Fire)
অগ্নিকাণ্ডের সূচনা হতেই বিকট শব্দ ও ধোঁয়ায় আতঙ্ক (Jute Warehouse Fire) ছড়ায় এলাকায়। স্থানীয় কয়েকশো প্রতিবেশী তৎক্ষণাৎ উদ্ধারকাজে এগিয়ে আসেন। চাপাকল থেকে বালতি ভরে জল এনে এবং আশেপাশের বাড়ির পাম্পের মোটরের সাহায্যে জল ছিটিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান তারা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই প্রচেষ্টা সামান্যই প্রমাণিত হয়। খবর দেওয়া হয় শান্তিপুর থানা ও দমকল কেন্দ্রে।
ভোর পাঁচটায় নিয়ন্ত্রণে আগুন (Jute Warehouse Fire)
রাত দুটোর মধ্যে শান্তিপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে (Jute Warehouse Fire) পৌঁছায়। পরিস্থিতির ভয়াবহতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে রানাঘাট থেকে বিশাল জলাধারসহ আরও একটি ইঞ্জিন ও প্রায় ২৫ জন দমকল কর্মী আনা হয়। টানা পাঁচ ঘণ্টার যৌথ চেষ্টায় ভোর পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাটের গাটের ভেতরে ধোঁয়া থেকে যাওয়ায় সকাল আটটা পর্যন্ত স্থানীয় জলাধার থেকে জল সরবরাহ করে আগুন পুরোপুরি নেভানোর কাজ চালানো হয়।

পরিকল্পিত নাশকতার ফল!
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসিবুল শেখ জানান, এটি কোনো শর্ট সার্কিট থেকে ঘটেনি, কারণ তিনি রাতে নিয়ম করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেই ঘুমাতে যান। তার সন্দেহ, এটি পরিকল্পিত নাশকতার ফল। আগের দিন বালিয়াডাঙ্গা মোড়ে দুজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে ও চায়ের দোকানে বসে থাকতে দেখা গিয়েছিল। তাছাড়া মাঝেমধ্যেই গুদাম থেকে পাট চুরি হতো বলেও তিনি জানান।
৭০ লক্ষ টাকার ক্ষতি!
আনুমানিক ৫ লরি পাট পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সময়ে পাটের বাজার মন্দা থাকায় মোটা অঙ্কের ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছিলেন হাসিবুল বাবু। সব হারিয়ে তিনি এখন সম্পূর্ণ দিশেহারা ও কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।


