Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Nabanna MOU)।
ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত (Nabanna MOU)
বৈঠকে সই হল এক ঐতিহাসিক চুক্তি। মোদী সরকারের জল জীবন মিশন সফলভাবে রূপায়ণের লক্ষ্যে এই মউ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। বৈঠকে জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য ৩৯ হাজার কোটি টাকার নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: Sovondev LOP: বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে জটিলতা, কী অভিযোগ শোভনদেবের?

সরকারকে তীব্র আক্রমণ (Nabanna MOU)
প্রকল্পের নামবদল নিয়েও আগের সরকারকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “মাঝখান থেকে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে ‘জল স্বপ্ন’ করে দেওয়া হয়েছিল। ভারত সরকারের কোনও প্রকল্পের নাম বদল করার ক্ষমতা কোনও রাজ্য সরকারের নেই।



