Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। গিলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)।
ঋষভকে নিয়ে রাহুলের আপডেট (KL Rahul)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জার মুখে পড়তে হয়েছে ভারতীয় শিবিরকে। ২৫ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। সেই ব্যর্থ কাটিয়ে উঠে আসন্ন ওয়ানডে সিরিজ জেতাই এখন ভারতের মূল লক্ষ্য। কামব্যাকের মরিয়া চেষ্টায় মাঠে নামতে চলেছে ভারত। এই সিরিজে চোটের কারণে দলে নেই শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দলে থাকছেন না বুমরা। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৪ সালের পর প্রথম স্কোয়াডে ফিরেছেন পন্থ (KL Rahul)। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কি তাঁকে দেখা যাবে প্রথম একাদশে?
চোট সংক্রান্ত কারণে দীর্ঘদিন ওয়ানডে দলের বাইরে ছিলেন ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে থাকলেও জায়গা হয়নি প্রথম একাদশে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেননি তিনি। স্কোয়াডে কেএল রাহুল, জিতেশ শর্মা প্রথম একাদশে থাকায় ঋষভ পন্থের প্রথম একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দলের অধিনায়ক রাহুল জানিয়েছেন ঋষভের দলে ফেরা কার্যত নিশ্চিত। ম্যাচের আগে শনিবার সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘ঋষভ অবশ্যই এই ম্যাচে খেলবেন। একজন স্পেশ্যালিস্ট ব্যাটার হিসেবে খেলতে সমস্যা নেই ঋষভের। তবে উইকেটকিপারের দায়িত্ব কে সামলাবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার।’

আরও পড়ুন: Lok Bhavan: রাজভবনের নাম বদলে ‘লোক ভবন’, রাজ্যপালের নতুন উদ্যোগ
সেই দুই বছর ভারতের ওয়ানডে দলের উইকেটকিপারের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে রাহুলকে। এই ম্যাচে তাঁর কাঁধে রয়েছে বাড়তি দায়িত্ব। গিল না থাকায় তাঁর কাঁধেই রয়েছে নেতৃত্বের দায়িত্ব। সেক্ষেত্রে ঋষভকে উইকেট রক্ষক হিসেবে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি সেরকমই হবে তবে তাঁর কাছে সুযোগ থাকছে ওয়ানড দলে নিজের জায়গা পাকা করে নেওয়ার। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দলে ঋতুরাজ গায়কোয়াড়ও জায়গা পেতে পারেন বলেই ইঙ্গিত দিয়েছেন রাহুল (KL Rahul)।


