Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: পালাবদলের পর এটাই প্রথম দুর্গাপুজো (Kolkata Police)। আর সেই ‘বদলের পুজো’-কে ঘিরে এবার পুলিশের প্রস্তুতিতেও দেখা যাচ্ছে বদলের ছাপ। পুজোর এখনও প্রায় দু’মাস বাকি, তার আগেই আগাম প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতা পুলিশ।
পুজোর আগেই পরিকল্পনা (Kolkata Police)
শহরজুড়ে মণ্ডপ তৈরি থেকে প্রতিমা তৈরির কাজ (Kolkata Police) যখন তুঙ্গে, তখন ভিড়, যানজট এবং দর্শনার্থীদের যাতায়াত নিয়ন্ত্রণে আগেভাগেই পরিকল্পনা সাজাতে চাইছে লালবাজার। পুলিশ কমিশনারের তরফে সমস্ত ডিভিশনের ডিসি এবং ডিসি ট্রাফিকের কাছে পুজো সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
চাওয়া হয়েছে বিস্তারিত তথ্য (Kolkata Police)
কোন এলাকায় কতগুলি পুজো হচ্ছে, তার মধ্যে (Kolkata Police) বড় পুজো কতগুলি, কোন মণ্ডপে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে-সব তথ্য দিতে হবে। পাশাপাশি দর্শনার্থীরা কোন দিক দিয়ে ঢুকবেন, কোন পথ দিয়ে বেরোবেন, কোথায় অতিরিক্ত ভিড় বা যানবাহনের চাপ হতে পারে, কোন রাস্তা সংকীর্ণ-সেই তথ্যও চাওয়া হয়েছে।
পুজো মণ্ডপের তালিকায় কোনও পরিবর্তন হলে তার বিস্তারিত তথ্যও জানাতে হবে। পাশাপাশি পুজো কমিটিগুলির সঙ্গে কোনও অভ্যন্তরীণ সমস্যা বা বিবাদ রয়েছে কি না, গতবারের ব্যবস্থাপনায় কোথাও ঘাটতি ছিল কি না, এবার কোন জায়গায় উন্নতি প্রয়োজন-সেই বিষয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে।
ডিভিশনাল ডিসিদের সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের সঙ্গে আলোচনা করে এই রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ, ‘বদলের পুজো’-য় শুধু উৎসবের প্রস্তুতিতেই নয়, পুলিশের ব্যবস্থাপনাতেও বদলের ইঙ্গিত। এবার অনেকটা আগেভাগেই কড়া অ্যাকশনে লালবাজার। পুজোর ভিড় রাস্তায় নামার আগেই নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্লুপ্রিন্ট তৈরি করতে চাইছে কলকাতা পুলিশ।


