Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৪ মে বাংলার মানুষ স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তারা প্রত্যাবর্তন (Kolkata Police) নয় পরিবর্তন চায়। ১৫ বছরের শাসকদল তৃণমূলকে সরিয়ে বঙ্গে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের সরকারি রং বদলে এবার নীল সাদা থেকে গেরুয়া-সাদা হয়েছে। ইতিমধ্যেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও পার্কস্ট্রীটের মোড়ে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে।
শহরের মানচিত্র বদল (Kolkata Police)
ধীরে ধীরে বদলাচ্ছে শহরের মানচিত্র (Kolkata Police)। সবুজ জোড়াফুল নয়, গেরুয়া পতাকা আর মুখে মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি পরিবর্তনের হাওয়াকে আরও জোরালো করে তুলেছে। যদিও পদত্যাগ করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সমাজ মাধ্যমেও তিনি এখনও ‘মুখ্যমন্ত্রী’। কিন্তু রাজ্যপাল আর.এন.রবি সংবিধান অনুযায়ী ভেঙে দিয়েছেন বিধানসভা। ডিসমিস করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রীকে। রাজ্যে ২৪ ঘন্টার জন্য জারি হয়েছে ‘রাষ্ট্রপতি শাসন’.

ক্ষমতাহারা মমতা (Kolkata Police)
ক্ষমতায় না থাকলে খোয়াতে হয় (Kolkata Police) অনেককিছুই। শাসনভারের সঙ্গে সঙ্গে তাই কালের নিয়মে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে সরানো হয়েছে নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তার থেকেও তারা দুজন পেতেন বেশি নিরাপত্তা। কালীঘাটের বাড়ি ও শান্তিনিকেতনের সামনে পুলিশে পুলিশে ছয়লাপ থাকত। কিন্তু বুধবার থেকেই যেন অন্য এক চিত্র।

নিরাপত্তা প্রত্যাহার
- অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার: লালবাজারের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস ও শান্তিনিকেতন বাড়ির সামনে থেকে অতিরিক্ত পুলিশকর্মী ও ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে।
- সিজার্স ব্যারিকেড অপসারণ: দীর্ঘ বছর ধরে ওই এলাকায় যে ‘সিজার্স ব্যারিকেড’ (scissor barricade) বা লোহার ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ রাখা হতো, তা তুলে ফেলা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের পথ আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক হয়েছে।
- জেড প্লাস (Z+) নিরাপত্তা বজায়: প্রশাসনের সূত্রের খবর, অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হলেও, জেড প্লাস (Z+) ক্যাটাগরির সুরক্ষাকবচ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলবৎ থাকছে।
ইয়েলো বুক মেনে তাদের নিরাপত্তা দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: Raj Chakraborty: পথচলা শেষ… রাজনীতি ছাড়লেন রাজ
পুলিশের ভোলবদল!
রাজ্যের ক্ষমতা যার হাতে থাকে, পুলিশ প্রশাসন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের কথা বা নির্দেশ মান্য করে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রীও ছিলেন মমতা ব্যানার্জি। ফলে কলকাতা পুলিশ সহ রাজ্যের পুলিশের দায়ভারও থাকতো তারই হাতে। কিন্তু ওই যে কালের নিয়মে ক্ষমতা হারালেন মমতা। আর এই আবহে, কলকাতা পুলিশও তাদের নেতৃত্ব বদল করল। শপথ গ্রহণের আগেই এখন নরেন্দ্র মোদী, PMOIndia, অমিত শাহ এবং HMOIndia-কে ফলো করছে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেল। আনফলো করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে বর্তমানে উত্তাল নেটপাড়া।


