Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। বাংলায় দ্বিতীয় দফার ভোটের দিন বৃষ্টি হয়েছে (Orange Alert)। সকাল থেকে বিকেল আর রাতের দিকে তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। এরপরেই মানুষের মনে প্রশ্ন ৪ তারিখ গণনার দিন বৃষ্টি হবে না তো। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গে।
তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তি (Orange Alert)
ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি, তবে সঙ্গে নিয়ে এল ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Orange Alert)
আজ, বিকেল ৪টা ৪০ মিনিট থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তন হল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে।
আরও পড়ুন: Mamata Banerjee: আমরা মা-মাটি-মানুষের সরকার গঠন করছি: ভোট শেষে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো

বজ্রপাতের আশঙ্কা (Orange Alert)
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, এই প্রবল ঝড়ের ফলে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশাসনের পরামর্শ:
১. ঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন।
২. খোলা মাঠ, বড় গাছ বা জলাশয়ের সামনে থাকবেন না।
৩. প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।



