Last Updated on [modified_date_only] by Aditi Singha
‘বিগ বস’-এর ঘরে এক মাস পূর্ণ হতে চলেছে। আর তারই মধ্যে শনিবারের ‘দাদার দরবার’ পর্বে দেখা গেল একেবারে অন্য ছবি (Laughtersane Niranjan Mandal)। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনে এবার সরাসরি তর্কে জড়িয়ে পড়লেন একাধিক প্রতিযোগী। অভিযোগ, পাল্টা অভিযোগ, ভুল বোঝাবুঝি এবং কড়া প্রশ্ন—সব মিলিয়ে পর্বজুড়ে ছিল টানটান উত্তেজনা।
নিরঞ্জনকে ঘিরেই শুরু বিতর্ক (Laughtersane Niranjan Mandal)
এদিন প্রথমেই নিরঞ্জন মণ্ডলকে নিয়ে প্রশ্ন তোলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর বক্তব্য ছিল, নন্দিনীর সঙ্গে পরিকল্পনা করে সৃজলাকে ক্যাপ্টেনসি থেকে সরানোর চেষ্টা করেছিলেন নিরঞ্জন। এমনকি সৃজলার চিঠি ও গোলাপ ছিঁড়ে ফেলার পরিকল্পনার অভিযোগও ওঠে। তবে অভিযোগ অস্বীকার করেন নিরঞ্জন। তাঁর দাবি, তিনি এমন কোনও পরিকল্পনা করেননি।
এরপরই দু’পক্ষের মধ্যে তর্ক বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে সৌরভ কড়া ভাষায় নিরঞ্জনকে থামিয়ে দেন। তিনি বোঝান, বিগ বসের ঘরে প্রতিযোগীদের প্রতিটি আচরণই দর্শকের নজরে থাকে। পরে অবশ্য নিরঞ্জনকে বুঝিয়ে সৌরভ বলেন, অন্যের পরিকল্পনার অংশ না হয়ে নিজের গেম প্ল্যান তৈরি করাই উচিত।
‘শো স্ক্রিপ্টেড?’ প্রশ্নে সরাসরি জবাব (Laughtersane Niranjan Mandal)
পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সোহিনীর মন্তব্যকে সামনে রেখে সৌরভ স্পষ্ট করেন, এই রিয়্যালিটি শো পূর্বপরিকল্পিত নয়। সোহিনী নাকি দাবি করেছিলেন, সৌরভ শনি-রবিবার এসে নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলেন। সেই প্রসঙ্গেই সৃজলার চোট পাওয়ার ঘটনা তুলে ধরে সৌরভ প্রশ্ন করেন, শো যদি সত্যিই স্ক্রিপ্টেড হত, তাহলে এমন ঘটনা কেন ঘটতে দেওয়া হত?
জীতুর আচরণ নিয়েও কড়া বার্তা (Laughtersane Niranjan Mandal)
মনামীকে টেনে-হিঁচড়ে টাস্ক থেকে সরানোর চেষ্টার জন্য জীতু কামালকেও ভর্ৎসনা করেন সৌরভ। নিজের আচরণের জন্য জীতু সবার সামনে কান ধরে ক্ষমা চান। একইসঙ্গে অন্য কয়েকজন প্রতিযোগী কেন ঘটনাটি দেখেও নীরব ছিলেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।
‘ব্যাড টাচ’ নিয়েও স্পষ্টীকরণ
রাজবীরের বিরুদ্ধে সোনামণির তোলা ‘ব্যাড টাচ’-এর অভিযোগ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নিরঞ্জনের সামনে সৌরভ স্পষ্ট করেন, জীতুর আচরণকে ইচ্ছাকৃতভাবে তাঁর ‘প্রাইভেট পার্ট’-এ স্পর্শ করার ঘটনা হিসেবে দেখা উচিত নয়। ফলে ব্যক্তিগত অভিযোগ, টাস্কের আচরণ এবং প্রতিযোগীদের পারস্পরিক সম্পর্ক—সবকিছু নিয়েই এদিন প্রশ্নের মুখে পড়তে হয় তাঁদের।



