Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরসুম শুরুর আগেই (Liquor Price Hike) পশ্চিমবঙ্গের মদের বাজারে আসতে চলেছে বড় পরিবর্তন। বিদেশি মদ, বিয়ার এবং দেশে তৈরি বিভিন্ন ধরনের মদের জন্য নতুন মূল্যকাঠামো চালুর প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে নতুন মূল্যের ভিত্তিতে পণ্য নথিভুক্তির প্রক্রিয়া কার্যকর হবে।
রেজিস্ট্রেশন বাধ্যতামূলক (Liquor Price Hike)
যদিও এখনও পর্যন্ত কোন মদের দাম কত (Liquor Price Hike) বাড়বে বা আদৌ সব ব্র্যান্ডের দাম বাড়বে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তালিকা প্রকাশ করা হয়নি। তবে প্রতিটি পণ্যকে নতুন মূল্য অনুসারে ফের নথিভুক্ত করতে হবে। এমনকি কোনও পণ্যের বর্তমান দাম অপরিবর্তিত থাকলেও নতুন করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
কী কী বিবেচনা করা হবে? (Liquor Price Hike)
সম্প্রতি বিভিন্ন মদ প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থার সঙ্গে এ বিষয়ে বৈঠকও হয়েছে। তাদের মূল্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে বলা হয়েছে। নতুন দাম নির্ধারণের ক্ষেত্রে প্রচলিত আবগারি বিধি, নির্ধারিত সর্বনিম্ন মূল্য এবং পণ্য পরিচালনা ও মজুতের খরচের বিষয়গুলিও বিবেচনায় রাখা হবে।
দেবীপক্ষ শুরু হওয়ার আগেই এই প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি চলছে। ফলে পুজোর মুখে মদের বাজারে নতুন দামের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পুরনো দামের মজুত অবশ্য সংশ্লিষ্ট বোতলের নথিভুক্তির বৈধতা থাকা পর্যন্ত বিক্রি করা যাবে বলে জানানো হয়েছে।


