Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পপ দুনিয়ার জনপ্রিয় তারকা লেডি গাগার (Lady Gaga Child) জীবনে এল নতুন আনন্দ। প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের মা হয়েছেন গ্র্যামি জয়ী এই গায়িকা। আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত গাগা কিংবা মাইকেলের তরফে আনুষ্ঠানিক ভাবে সন্তানের জন্মের খবর জানানো হয়নি।
প্রথম প্রকাশ্য মুহুর্ত (Lady Gaga Child)
নবজাতকের লিঙ্গ, নাম কিংবা ঠিক কোন দিনে সন্তানের (Lady Gaga Child) জন্ম হয়েছে-এই তথ্যগুলিও এখনও প্রকাশ্যে আসেনি। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি সদ্যোজাতকে সঙ্গে নিয়ে গাগা ও মাইকেলকে দেখা গিয়েছে। তাঁদের এই উপস্থিতিকে তিন সদস্যের পরিবার হিসেবে প্রথম প্রকাশ্য মুহূর্ত বলেই মনে করা হচ্ছে।
গাগার ‘মেহেম বল’ সফর (Lady Gaga Child)
গত কয়েক মাস ধরে খানিকটা আড়ালেই ছিলেন গাগা। কাজের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সময় দিচ্ছিলেন তিনি। গত অগস্টে উত্তর ক্যালিফোর্নিয়ায় এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল তাঁকে। তার আগে মে মাসে লস অ্যাঞ্জেলসেও প্রকাশ্যে এসেছিলেন গায়িকা। সম্প্রতি তাঁর দীর্ঘ ‘মেহেম বল’ সফরও শেষ হয়েছে। প্রায় ন’মাস ধরে চলা সেই সফরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট ৮৬টি অনুষ্ঠান করেছেন তিনি।

মাতৃত্বের ইচ্ছার কথা অবশ্য আগেই জানিয়েছিলেন গাগা। ২০২৫ সালের মার্চে এক সাক্ষাৎকারে পরিবার শুরু করার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছিলেন তিনি। সন্তানকে বড় করে তোলাকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবেও দেখেছিলেন পপ-তারকা।


