Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শিবপুরে চরম উত্তেজনা। প্রাক্তন বিধায়ক অফিস থেকে উদ্ধার ত্রিপল এবং কম্বল তার পাশাপাশি (Shibpur)। প্রাক্তন কাউন্সিলরের অফিস ভাঙচুর চালায় উত্তেজিত জনতা এবং প্রাক্তন কাউন্সিলর বাড়ি থেকে থেকে সরকারি বালতি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বিক্ষুব্ধ জনতার রোষ আছড়ে পড়ল প্রাক্তন জনপ্রতিনিধিদের ওপর।

বিশাল পুলিশ বাহিনী (Shibpur)
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ক্রিকেটার মনোজ তেওয়ারির অফিস থেকে আচমকাই বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রচুর ত্রিপল, কম্বল এবং বালতি। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য আসা সরকারি ত্রাণ সাধারণ মানুষের কাছে না পৌঁছে এভাবে অফিসে মজুত করে রাখা হয়েছিল।
ঘনিষ্ঠকে গণধোলাই (Shibpur)
মনোজ তেওয়ারির অফিসে প্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার রেশ কাটতে না কাটতেই উত্তেজনা ছড়ায় ৫০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এর বাড়ি ও গোডাউন। উত্তেজিত জনতা ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের অফিসে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এরপর বিক্ষুব্ধ জনতা ওই প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেও হানা দেয়।

আরও পড়ুন: Debraj Chakraborty: তোলাবাজি থেকে ভিন রাজ্যে বিনিয়োগ! দেবরাজ কাণ্ডে আর কী কী তথ্য উঠে আসছে?
সেখান থেকেও বিপুল পরিমাণ বালতি উদ্ধার হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে জনরোষ চরমে পৌঁছায়। কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তিকে হাতের কাছে পেয়ে উত্তেজিত জনতা বেধড়ক মারধর ও গণধোলাই দেয়।



