Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমের আইপিএল-এ এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামেননি ধোনি। তাঁকে নিয়ে স্পষ্ট কোনও আপডেটও নেই (CSK)।
ধোনি কি আর খেলবেন? (CSK)
আইপিএল-এর প্রতিটা মরশুমে একদিকে যেমন দলগুলি নিয়ে উন্মাদনা থাকে সমর্থকদের মধ্যে তেমন থাকে কয়েকজন তারকাকে নিয়ে আবেগ। যার মধ্যে অন্যতম নাম ধোনি। এখন ভারতের বিশ্বকাপজয়ী এই প্রাক্তন অধিনায়ককে শুধু খেলতে দেখা যায় আইপিএল-এ। তাতে কী? আজও ধোনির এক ঝলক দেখার জন্য গলা ফাটান লাখ-লাখ ভক্ত (CSK)। কিন্তু এবার কি সেই সমর্থকদের অন্ধকারে রাখছে চেন্নাই সুপার কিংস?
চলতি আইপিএল-এ কি আদৌ আর খেলবেন মহেন্দ্র সিং ধোনি? এখন এই প্রশ্নটাই উঠছে সমর্থকদের মধ্যে থেকে। চোটের জন্য একটিও ম্যাচে খেলতে পারেননি ধোনি। কিন্তু তিনি অনুশীলন করছেন সেখানে ব্যাটিং করছেন। সূত্রের খবর অনুযায়ী উইকেটকিপিংও করছেন মাহি। তাহলে সমস্যাটা কোথায়? প্রথম দুই সপ্তাহের কথা বললেও এখনও পর্যন্ত মাঠে নামেননি তিনি।
প্রত্যেক ম্যাচের আগে নতুন নতুন আপডেট আসায় বিরক্তও ভক্তরা। একবার শোনা গেছিল যে যেহেতু চেন্নাই এখন পরপর ম্যাচ জিতছে সেই কারণে ধোনি চান না দলের ভারসাম্য নষ্ট হোক। কারণ তিনি দলে ঢুকলে একজনকে বাদ দিতে হবে। আবার তাঁকে মাঠে না দেখা যাওয়ায় দলের ব্যাটিং কোচ হাসি জানায় তিনি চান না স্পটলাইট তাঁর দিকে আসুক এবং দলের বাকিদের খেলার উপর সেটার কোনও প্রভাব পড়ুক। একদিকে সমর্থকদের ভাঙতে বসা ধৈর্য আর অন্যদিকে এখনও কোনও স্পষ্ট বার্তা না থাকায় খুব স্বভাবিকভাবেই ধোনির আইপিএল কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

ধোনির ম্যাচ মানেই সেই ম্যাচে টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। দল মত নির্বিশেষে সবার একটি তখন ইচ্ছে মাহিকে মাঠে খেলতে দেখা। সেই ভিন্টেজ ধোনির এক ঝলক চাক্কুস করা। কিন্তু দিনের পর দিন সমর্থকরা আসছেন আর হতাশ হয়ে চলে যাচ্ছেন (CSK)। এমনকি ইমপ্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম রয়েছে সেই কথাও কেন ভাবা হচ্ছে না দলের তরফে?
তবে এক সংবাদমাধ্যমকে চেন্নাইয়ের এক কর্তা জানিয়েছেন চলতি আইপিএল-এ ধোনিকে খেলতে দেখা যাবে। ধোনি সম্পূর্ণ ম্যাচ ফিট হলে তবেই নামবেন মাঠে, এমনটাই জানিয়েছেন সেই কর্তা। তিনি বলেন, ‘ধোনির খেলা নিয়ে সিএসকে ম্যানেজমেন্ট ভীষণই আশাবাদী। অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন ধোনি। ব্যাটিংও করছেন দীর্ঘক্ষণ। ফুল ফিটনেস এলেই খেলবে ধোনি।’ কিন্তু প্রশ্নটা সেই থেকেই যাচ্ছে কবে?
আরও পড়ুন: OP Sindoor Bharti: অপারেশন সিঁদুরে ১৩ যুদ্ধবিমান ধ্বংস, ১১ বিমানঘাঁটিতে আঘাত দাবি বায়ুসেনা কর্তার
দিল্লির বিরুদ্ধে চেন্নাইয়ের যে ম্যাচ ছিল সেখানেও খেলতে নামেননি ধোনি। গ্রুপ পর্বের ৪টি মাত্র ম্যাচ বাকি রয়েছে চেন্নাই দলের। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাই রয়েছে ছয়ে। যদি প্লে-অফে না উঠতে পারে তবে চেন্নাইয়ের জন্য চলতি আইপিএল এখানেই ইতি। এখন যদি ধোনি খেলেন তাহলেও বা আর কটা ম্যাচ খেলতে পারবেন তিনি? সমর্থকদের মধ্যে এবার সেই হতাশা আর ধোঁয়াশা ক্রমেই বেড়ে চলেছে। আশা করা যায় চেন্নাই টিম ম্যানেজমেন্ট স্পষ্টভাবে জানাবেন দলের সমর্থকদের এবং ধোনি ভক্তদের (CSK)।


