Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে (Mahua Moitra)। ২০০-র বেশি সিট পেয়ে রাজ্যে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অবসান ঘটেছে ১৫ বছরের তৃণমূল রাজত্বের। শনিবার শপথ নেবে রাজ্যের নতুন সরকার। তার আগেই বর্তমান বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে বিজেপি সমর্থকরা।
‘চোর চোর’ বলে স্লোগান (Mahua Moitra)
রাস্তায় বেরোলেই তৃণমূল নেতা-নেত্রীদের ‘চোর চোর’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। এভাবেই হেনস্থা হতে হল মহুয়া মৈত্রকেও। তিনি নিজেই এই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিমানে উঠেও তাঁকে শুনতে হল ‘চোর চোর’ বলে স্লোগান।

আরও পড়ুন: Online Madhyamik Results: অনলাইনে কোথায় কখন দেখবেন মাধ্যমিকের রেজাল্ট?
মহুয়া মৈত্র এই বিষয়ে বলেন, “এটাই বিজেপির সংস্কৃতি। এটা মানুষের ক্ষোভ নয়, এগুলো অপসংস্কৃতি, বিমান সংস্থাকে অভিযোগ জানাবো আমি।”


