Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার খবদা পাহাড়ে এক অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছেলের আত্মহত্যার হুমকিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন(Maharashtra Accident)। ১৮ বছরের এক তরুণ এবং তাঁর মা-বাবা। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া তিন ঘণ্টার এক উৎকণ্ঠাময় নাটকের অবসান ঘটে এই ট্র্যাজেডিতে।
ভয়ানক ট্র্যাজেডি (Maharashtra Accident)
শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ দেবলাই এলাকার বাসিন্দা ১৮ বছর বয়সী এক তরুণ খবদা পাহাড়ের খাড়া খাদে গিয়ে দাঁড়ান। তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দিতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে সেখানে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও পৌঁছায়।
তিন ঘণ্টার টানা আকুতি
পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে মা এবং স্থানীয় গ্রামবাসীরা অনবরত অনুরোধ করতে থাকেন। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং বাবা-মায়ের কথা ভেবে তাঁকে এই চরম পদক্ষেপ না নেওয়ার জন্য কান্নায় ভেঙে পড়েন মা। পুলিশ কর্মকর্তারাও তাঁকে বুঝিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে আনার চেষ্টা করেন। তবে তরুণটি তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন।
করুণ পরিণতি (Maharashtra Accident)
দুপুর প্রায় ১টার দিকে, পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠলে নিচে থেকে আকুতি জানাতে থাকা বাবা পাহাড়ে উঠে আসেন। তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে ছেলের কাছে গিয়ে তাঁকে চেপে ধরে সুরক্ষিত স্থানে সরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, টানাটানির সময় দুজনেই ভারসাম্য হারিয়ে পাহাড়ের খাড়া খাদ থেকে নিচে পড়ে যান।
আরও পড়ুন: Rahul Gandhi: ছাত্রদের উপর প্যালেট গান হামলা: আহত ছাত্রকে নিয়ে থানায় রাহুল গান্ধি
চোখের সামনে স্বামী ও সন্তানকে নিচে পড়ে যেতে দেখে চরম আতঙ্কিত ও শোকাচ্ছন্ন মা-ও মূহূর্তের মধ্যে পাহাড় থেকে নিচে পড়ে যান। পাহাড়ের নিচে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়(Maharashtra Accident)। উপস্থিত প্রত্যক্ষদর্শী ও পর্যটকদের ক্যামেরায় এই পুরো ঘটনার করুণ দৃশ্য ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, পরিবারটিকে বাঁচাতে উপস্থিত সবাই আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।



