Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শিক্ষার্থীদের ওপর প্যালেট গান চালানোর নির্দেশ কে দিয়েছিল এই প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সম্প্রতি প্যালেট গানের আঘাতে আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে সোজা পার্লামেন্ট স্ট্রিট থানায় হাজির হন তিনি(Rahul Gandhi)। পুলিশ ঘটনার এফআইআর (FIR) দায়ের করতে অস্বীকার করায়, ভুক্তভোগী শিক্ষার্থী সাহিল লোচাব ও তাঁর মাকে নিয়ে থানার বাইরেই ধর্নায় বসে পড়েন রাহুল গান্ধী। পরবর্তীতে প্রিয়াঙ্কা গান্ধীও এই প্রতিবাদে যোগ দেন।
সাহিলের আঘাত ও পুলিশের বক্তব্য (Rahul Gandhi)
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) রাহুল লেখেন, গত ২০ জুলাই যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে সাহিলের ওপর প্যালেট গান চালানো হয়, যার ফলে তাঁর একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। যদিও দিল্লি পুলিশ শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহারের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এই আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।
প্যালেট গানের ব্যবহারবিধি (Rahul Gandhi)
সাধারণত দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) প্যালেট গান ব্যবহার করে। একটি পেলেট কার্তুজ থেকে প্রায় ৬০০টি ধাতব বা রাবারের প্যালেট তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। নিয়ম অনুযায়ী (SOP), এই অস্ত্র অন্তত ৫০০ ফুট দূর থেকে এবং শরীরের নিম্নাংশ বা কোমর থেকে নিচের দিকে তাক করে প্রয়োগ করতে হয়।
সংবাদমাধ্যমের সামনে রাহুল গান্ধী নীল ঢাকনাযুক্ত একটি প্লাস্টিকের কৌটো থেকে উদ্ধৃত প্যালেট বের করে সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন(Rahul Gandhi)।



