Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলায় তীব্র (Maheshtala Protest) উত্তেজনা। মহেশতলা পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে রাতের বেলায় কাউন্সিলর পীযূষ দাশকে ঘিরে বিক্ষোভে সরগরম হয়ে উঠল বাটা স্পোর্টস ক্লাব চত্বর। ‘চোর চোর’ স্লোগানের পাশাপাশি কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
কী অভিযোগ? (Maheshtala Protest)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্লাবের (Maheshtala Protest) হিসাবপত্র জমা না দেওয়ার অভিযোগে বাটা স্পোর্টস ক্লাব কর্তৃপক্ষ পীযূষ দাশকে হাজির হতে বলেছিল। সেই অনুযায়ী তিনি ক্লাবে পৌঁছালে ক্লাব সদস্য ও স্থানীয়দের একাংশ ও বিজেপির কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্লাবের আর্থিক লেনদেন ও হিসাবপত্র নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। সেই অভিযোগের জবাব ও হিসাব চাওয়া হলেও তা পাওয়া যায়নি বলে দাবি তাঁদের। এই অভিযোগকে কেন্দ্র করেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে।
ডিম বৃষ্টি
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন ‘চোর চোর’ স্লোগান ওঠে এবং পীযূষ দাশকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ধস্তাধস্তির মধ্যে তাঁর মাথায় আঘাত লাগে। উত্তেজনার মধ্যে কোনওক্রমে তিনি ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান।
পরবর্তীতে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পীযূষ দাশ। প্রশাসন সূত্রে খবর, চিকিৎসার জন্য তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Vastu Hair Rules: ঘরের মেঝেতে চুল পড়ে থাকা কি ডেকে আনতে পারে অশুভ শক্তি?
ঘটনাকে কেন্দ্র করে মহেশতলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ক্লাবের হিসাবপত্র সংক্রান্ত অভিযোগের বিষয়ে পীযূষ দাশের বিস্তারিত বক্তব্য এখনও সামনে আসেনি।


