Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আম কুড়াতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে আহত হল তিন বালক (Malda)। তাঁদের মধ্যে সপ্তম শ্রেণির এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Malda)
এদিন সকালে গ্রামের তিন বালক বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি আমবাগানে আম কুড়াতে যায়। অভিযোগ, সেখানে পড়ে থাকা একটি বস্তুকে আম ভেবে ব্যাগে তুলতে গেলে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তিন জনই আহত হয়।
দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Malda)
আহতদের উদ্ধার করে দ্রুত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে এক সপ্তম শ্রেণির ছাত্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, তার বাবা পেশায় একজন টোটোচালক।

আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
ঘটনাস্থলে পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল ও দেশলাই উদ্ধার করেছে। কীভাবে ওই বিস্ফোরক সেখানে এল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



