Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৭৯তম স্বাধীনতা দিবসে ভারতবাসীর (Mamata Banerjee) উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এক্সহ্যান্ডেলে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। একই সঙ্গে বাংলার ভূমিকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “এই মাটিতেই জন্ম হয়েছিল অসংখ্য বীর ও বিপ্লবীর, যাঁদের আত্মত্যাগেই অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। সেই মাটি ও মানুষকে আমার প্রণাম।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য (Mamata Banerjee)
সমাজ মাধ্যমে শেয়ার করা তাঁর বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বিপিনচন্দ্র পাল, কানাইলাল দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বাঘা যতীন এঁরা সকলেই বাংলার গর্ব। বিদেশি শাসনের বিরুদ্ধে তাঁরা বুক চিতিয়ে লড়েছিলেন। সেই লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে। আজও আমরা যখন অন্যায় দেখি, প্রতিবাদে মুখর হয়ে উঠি। কারণ লড়াই আমাদের রক্তে মিশে আছে।”
আগামী পথ চলার বার্তা (Mamata Banerjee)
শুধু অতীত স্মরণ নয়, আগামী পথ চলার বার্তাও দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “যে সোনার ভারতের স্বপ্ন দেখে স্বাধীনতা সংগ্রামীরা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই দেশ গড়াই আমাদের লক্ষ্য। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছি। এই লড়াই চলবে দেশবাসীর সম্মান রক্ষার জন্য।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, জনগণ এই পথ চলায় তাঁর সরকারকে সমর্থন করে পাশে থাকবেন।

আরও পড়ুন: Body Found in Metro: মেট্রোর সুড়ঙ্গে মৃতদেহ, চলছে তদন্ত!
মুখ্যমন্ত্রীর এই বার্তা আসলে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও তার উত্তরসূরি হিসেবে রাজ্যের বর্তমান অবস্থানকে সামনে তুলে ধরার চেষ্টা। স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ভূমিকায় থাকা বাংলার ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল তাঁর উদ্দেশ্য। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই’-এর প্রতীক হিসেবে নিজেকে ও রাজ্যবাসীকে তুলে ধরার চেষ্টা করেন মমতা।


