Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো আসছে আসছে এই ব্যাপারটা বেশ দারুন (Metro Service Schedule)। কিন্তু পুজো শেষ! এটা ঠিক মেনে নেওয়া যায় না। আবার সকালে উঠে, নিয়মমাফিক কাজে ফেরা… । বিজয়া দশমীর পর শুক্রবার থেকেই কলকাতা শহর ফের কর্মব্যস্ত চেহারায় ফিরতে চলেছে। সপ্তমী, অষ্টমী ও নবমীর রাতভর মেট্রো চলার অভিজ্ঞতা পেরিয়ে আবারও মেট্রোর পরিষেবায় আসছে স্বাভাবিকতা। ইতিমধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ নতুন সূচি প্রকাশ করেছে, যাতে জানা গেছে একাদশী থেকে মেট্রোর সময়সূচি কীভাবে চলবে।

পুজোয় মেট্রোতে যাত্রীর ভিড় (Metro Service Schedule)
পুজোর দিনগুলিতে মেট্রোই ছিল যাত্রীদের প্রধান ভরসা। সপ্তমী থেকে নবমী পর্যন্ত গভীর রাত পর্যন্ত চলেছে মেট্রো।
- পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ৪৩.৬ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করেছেন।
- এখনও বিজয়া দশমীর যাত্রীর সংখ্যা যুক্ত হয়নি, ফলে সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

একাদশী থেকে নিয়মিত পরিষেবা (Metro Service Schedule)
কলকাতা মেট্রো জানিয়েছে, শুক্রবার অর্থাৎ একাদশী থেকে স্বাভাবিক কর্মব্যস্ত দিনের মতোই মেট্রোর পরিষেবা পাওয়া যাবে।
- ব্লু লাইনে (নোয়াপাড়া থেকে কবি সুভাষ) কর্মব্যস্ত দিনে সাধারণত ২৭২টি মেট্রো চলে। তবে শুক্রবার চলবে ২৩৬টি মেট্রো।
- অন্যান্য লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।
বিভিন্ন লাইনের প্রথম মেট্রোর সময়সূচি (Metro Service Schedule)
নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম : সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর : সকাল ৬টা ৫৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম : সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে।
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর : একই সময়ে অর্থাৎ সকাল ৬টা ৫৫ মিনিটেই ছাড়বে প্রথম মেট্রো।
শেষ মেট্রোর সময়সূচি (Metro Service Schedule)
পুজোর বিশেষ পরিষেবা শেষ হলেও কর্মদিবসের মতোই রাতে শেষ মেট্রো চলবে—
- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম : রাত ৯টা ২৮ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।
- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর : রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে শেষ মেট্রো।
- শহিদ ক্ষুদিরাম থেকে দমদম : রাত ৯টা ৪৩ মিনিটে ছাড়বে শেষ মেট্রো।
আরও পড়ুন: Kojagari Lakshmi Puja : শুধু এক রাতের অতিথি হয়ে কেন আসেন দেবী লক্ষ্মী?
অন্যান্য লাইনের পরিষেবা!
গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক কর্মব্যস্ত দিনের মতোই পরিষেবা চালু থাকবে। ফলে পুজোর ভিড়ের পর শহরের দৈনন্দিন ছন্দে ফিরতে আর কোনো অসুবিধা হবে না যাত্রীদের।



