Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: কলকাতার আলিপুরে ‘ইসকন অন্নামৃত’ মিড-ডে মিল (Mid Day Meal ISKCON) প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, উপস্থিত শহরের একাধিক সরকারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
শুরু পাইলট প্রজেক্ট (Mid Day Meal ISKCON)
স্কুলের পড়ুয়াদের পুষ্টির মান বৃদ্ধি ও সরকারি মিড-ডে মিল (Mid Day Meal ISKCON) ব্যবস্থায় উদ্ভাবন আনতে শনিবার শহর কলকাতায় শুরু হতে চলেছে এক গুরুত্বপূর্ণ পাইলট প্রজেক্ট। আন্তর্জাতিক আধ্যাত্মিক ও সামাজিক সংস্থা ‘ইসকন অন্নামৃত ফাউন্ডেশন’ এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে ১লা আগস্ট থেকে এই উদ্যোগের সূচনা হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তে আলিপুরের মূল কেন্দ্রস্থলে উপস্থিত হয়েছেন শহরের বেশ কয়েকটি সরকারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। প্রায় ৫ টি স্কুলের প্রায় ৪০ টি করে পড়ুয়াকে আজ ডাকা হয়েছে।
পিপিপি মডেলের সূচনা (Mid Day Meal ISKCON)
দক্ষিণ কলকাতার আলিপুরের ট্রান্সপোর্ট ডিপো (Mid Day Meal ISKCON) রোডে অবস্থিত ‘অন্নামৃত কিচেন’ চত্বরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন, গুণমানসম্পন্ন ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতেই এই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলের সূচনা। আলিপুরের ‘অন্নামৃত কিচেন’ থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করে পৌঁছে দেওয়া হবে নির্ধারিত স্কুলগুলোতে। ইসকন মায়াপুর ও কলকাতা শাখার আইনি ও যোগাযোগ বিভাগের অধিকর্তা অনন্ত ভগবান দাসের প্রেরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আধুনিক প্রযুক্তির দক্ষ ব্যবহার ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে মিড-ডে মিল পরিষেবা পুনর্গঠন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
খাবারের মেন্যুতে থাকবে কী কী?
কলকাতার পাঁচটি স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের এই অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছে। তাদের এখানেই মিড-ডে মিল খাওয়ানো হবে। মুখ্যমন্ত্রীরও পড়ুয়াদের সঙ্গে মিড-ডে মিল খাওয়ার কথা। ইসকনের সূত্রের খবর, তাদের আলিপুরের এই কার্যালয়েই মিড-ডে মিলের রান্নাঘর এ দিন উদ্বোধন হল। এখান থেকে গাড়িতে করে বিভিন্ন স্কুলে গরম খাবার নিয়ে যাওয়া হবে। খাবার স্কুলে পৌঁছনো পর্যন্ত যেন গরম থাকে, সে জন্য খাবার হটপটে করে নিয়ে যাওয়া হবে। মেনুতে এক-এক দিন এক-এক রকম খাবার থাকবে। থাকবে মটর পনির, সোয়াবিন, পাঁচমেশালি তরকারি, রাজমা। কোনও কোনও দিন থাকবে মিষ্টিও। পুষ্টিবিদদের সঙ্গে আলোচনা করে এই মেনু ঠিক করা হয়েছে। ইসকন জানাচ্ছে, আলিপুর এবং বাগবাজারে তাদের দু’টি রান্নাঘরে মিড-ডে মিল রান্না হবে। এবং সেখান থেকে সরবরাহ হবে। কলকাতার দেড় লক্ষ পড়ুয়াদের মিড-ডে মিল খাওয়াবেন তারা। আপাতত এটাই তাদের প্রাথমিক লক্ষ্য। পরে সেই সংখ্যাটা আরও বাড়ানো হবে।


