Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দল বদলের বাজারে ফের চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল (Mohammed Sanan)! আইএসএল থেকে সরে দাঁড়িয়েছে জামশেদপুর এফসি। তাদের দলের ফুটবলারদের দিকে নজর রয়েছে বাকি দলগুলোর। এর মাঝেই পিভি বিষ্ণুর চোট। তাই তাঁর পরিবর্তন খুঁজছে ইস্টবেঙ্গল। তাই জামশেদপুর এফসির তরুণ তারকা মহম্মদ সানানের সঙ্গে কথা বলছে লাল হলুদ ম্যানেজমেন্ট।
পিভি বিষ্ণুর ইনজুরি (Mohammed Sanan)
ইস্টবেঙ্গল শিবিরে বড় ধাক্কা পিভি বিষ্ণুর ইনজুরি। দলের আক্রমণভাগে বিষ্ণু অন্যতম ভরসাযোগ্য ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু চোট পাওয়ার কারণে তাঁর মাঠে ফিরতে সময় লাগবে। তাই কোচ ও ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আক্রমণভাগের এই শূন্যতা পূরণ করতে এবং দলের ধার বাড়াতে ম্যানেজমেন্ট এখন বিকল্প ও শক্তিশালী ফুটবলার সন্ধানে তৎপর।
মহম্মদ সানানের ফর্ম (Mohammed Sanan)
জামশেদপুর এফসির তরুণ উইঙ্গার মহম্মদ সানান আইএসএলে তাঁর খেলায় মুগ্ধ করেছেন সকলকে। গত মরসুমে জামশেদপুর এফসির জার্সিতে তিনি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিজের ছাপ ছেড়ে গিয়েছেন। শেষ ১৩ ম্যাচে দুটি গোলও রয়েছে তাঁর। শুধু গোল করতে নয়, করাতেও পারেন তিনি। তাঁর মূল হাতিয়ার হল স্পিড। লেফট উইংয়ে তাঁকে আটকাটে হিমশিম খেতে হয় ডিফেন্ডারদের। তাঁর গতি, ড্রিবলিং ক্ষমতা এবং উইং ধরে আক্রমণে ওঠার দক্ষতা যেকোনও প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলতে সক্ষম।
জামশেদপুর এফসি পরিস্থিতি (Mohammed Sanan)
জামশেদপুর এফসি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় দলের ফুটবলাররা। সানানও তাঁদের মধ্যে একজন। তরুণ এই তারকার ওপর নজর রয়েছে আইএসএলের একাধিক হেভিওয়েট ক্লাবের। শুধু ইস্টবেঙ্গল নয়, মোহনবাগানের নজরও রয়েছে সানানের দিকে। নিজেদের তাঁবুতে টানতে দুই দলই লোভনীয় ও আকর্ষণীয় অঙ্কের আর্থিক প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে। কলকাতার দুই প্রধানই নয়, এর পাশাপাশি মুম্বই সিটি এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসিও সানানকে পেতে জোরকদমে দর কষাকষি করছে।
আরও পড়ুন: India vs Uruguay: কবে, কোথায় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে উরুগুয়ে?
চূড়ান্ত পর্যায়ের কথা বার্তা চলছে (Mohammed Sanan)
পিভি বিষ্ণুর ইনজুরির ফলে ইস্টবেঙ্গলের আক্রমণভাগে যে ঘাটতি তৈরি হয়েছে, তা মেটানোর জন্য মহাম্মদ সানানের মতো প্রতিভাবান উইঙ্গারকে দলে পাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে (Mohammed Sanan)। তাই যেকোনও ভাবেই তাঁকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, সানানের এজেন্টের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কথা বার্তা চলছে ইস্টবেঙ্গলের। সেক্ষত্রে সানাঙ্কে পাওয়ার দৌড়ে কিছুটা এদিয়ে রয়েছে লাল হলুদ।



