Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নন্দীগ্রামে উপনির্বাচনের আগে বড় (Nandigram PS IC) প্রশাসনিক রদবদল। ভোটগ্রহণের ঠিক ২৪ ঘণ্টা আগে বদলে দেওয়া হল নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন চার্জকে। অজয়কুমার মিশ্রের জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব পেলেন দেবাশিস সরকার। নির্বাচন কমিশনের নির্দেশেই এই পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে ভোটের প্রাক্কালে এই সিদ্ধান্ত, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
রাজনৈতিক মহলে আলোচনা (Nandigram PS IC)
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে (Nandigram PS IC) উপনির্বাচন। তার ঠিক আগের দিন থানার শীর্ষ আধিকারিক বদলের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে প্রশাসনিক ব্যবস্থা নিরপেক্ষ ও স্বচ্ছ থাকে, সেই লক্ষ্যেই কমিশন একাধিক ক্ষেত্রে আধিকারিক বদল করে থাকে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে ভোটের মাত্র একদিন আগে আইসি পরিবর্তনের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
আরও পড়ুন: Maa Durga: প্রতিমায় যে রং দেখি, শাস্ত্রে কী সেই রূপেই বর্ণিত মা দুর্গা?
চলতি বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যজুড়ে পুলিশ প্রশাসনে একাধিক রদবদল হয়েছিল। ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রাম থানার দায়িত্বেও পরিবর্তন আনা হয়। শুভব্রত নাথকে সরিয়ে অজয়কুমার মিশ্রকে আইসি করা হয়েছিল। এবার কয়েক মাসের মধ্যেই ফের সেই পদে পরিবর্তন।


