Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: বেলারুশ থেকে সন্দেহভাজনভাবে প্রবেশের পর লিথুয়ানিয়ায় ন্যাটোর যুদ্ধবিমান গুলি করে একটি ড্রোনকে ধরাশায়ী করেছে (NATO)। এর আগে রাজধানী ভিলনিয়াস এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ড্রোন সতর্কতা জারি করা হয়েছিল।
কী বলছেন কর্মকর্তারা ? (NATO)
লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের মতে, ড্রোনটি মঙ্গলবার বেলারুশ থেকে দেশটির আকাশসীমায় প্রবেশ করে এবং কাউনাস শহরের ঠিক উত্তরে , মধ্য লিথুয়ানিয়ার প্রাতকুনাই নামের একটি এলাকায় তাকে ধরাশায়ী করা হয়েছে। লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্টস কাউনস সমাজ মাধ্যমে জানিয়েছেন, ড্রোনটি বিস্ফোরক নিয়ে আসছিল। ডিভাইসটির ধ্বংসাবশেষ কোন দেশের তা জানার জন্য পরীক্ষা করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এই ঘটনাটিকে ইউরোপের বিরুদ্ধে “আগ্রাসন ও উস্কানির” একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলেছেন। জার্মান বিদেশমন্ত্রক ইয়োহান ভাদাফুল এর জন্য রাশিয়াকে দায়ী করে বলেছেন “ন্যাটো সদস্যরা ভয় পাবে না। তবে এই ঘটনা নিয়ে রুশ কর্মকর্তারা কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন: USA: ট্রাম্পের ভিসা কড়াকড়ি সত্ত্বেও আমেরিকায় বাড়ছে ভারতীয়
কাউনসের সতর্কবার্তা
সোমবার বাল্টিক সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ পর্যবেক্ষণরত একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে রাশিয়া ফ্লেয়ার নিক্ষেপ করার পর ড্রোনটিকে আটক করা হয়। মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোষ্টে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কসিনিয়াক-কমিশ বলেছেন, “সাম্প্রতিক দিনগুলো প্রমাণ করছে রাশিয়ার কর্মকান্ড সমগ্র ইউরোপের নিরাপত্তার জন্য আশঙ্কাজনক।” এক সংবাদ সম্মেলনে কাউনস সতর্ক করে বলেন , রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়েছে , তবে আলোচনার মাধ্যমে সমাধান না হলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে। তিনি আরও বলেন, পুতিন কোনও শান্তিপূর্ণ সমাধান চান না।



