Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বসিরহাট সিরাজুল মিস্ত্রী: নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানে একের পর এক ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীর নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে (Nepal Flood)। প্রাথমিক তালিকায় ১৩৩ জন ভারতীয় নিখোঁজের কথা জানা গেলেও পরবর্তী তথ্য অনুযায়ী সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। অধিকাংশ নিখোঁজ পর্যটক কৈলাস-মানস সরোবর যাত্রার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
বাহাদুর রোডের বাসিন্দা (Nepal Flood)
এই পরিস্থিতির মধ্যেই নেপালে গিয়ে নিখোঁজ উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি। বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা স্বপন মণ্ডল ও তাঁর স্ত্রী মৌ মণ্ডল দু’জনেই পেশায় শিক্ষক ছিলেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত।
পরিবার সূত্রে জানা যায় (Nepal Flood)
প্রায় সাত দিন আগে তাঁরা নেপালে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের কৈলাসে যাওয়ার কথা ছিল। কিন্তু নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনও যোগাযোগ নেই। মোবাইল ফোনও বন্ধ থাকায় উদ্বেগ আরও বেড়েছে।

দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে (Nepal Flood)
স্বপন ও মৌ মণ্ডলের কোনও খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। তাঁদের আশঙ্কা, নেপালের দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই হয়তো তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্যদের একটাই আবেদন যে কোনওভাবে তাঁদের সন্ধান মিলুক এবং তাঁরা যেন সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে আসেন।

আরও পড়ুন: Piyush Goyal Message: বিনিয়োগের নিরাপদ ঠিকানা ভারত : টোকিওতে বার্তা পীযূষ গোয়েলের
এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বাড়ছে। উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের নিরাপত্তাবাহিনী ও প্রশাসন। ভারতীয় নাগরিকদের সন্ধানে ভারতীয় দূতাবাসও নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।



