Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: মির্জা গালিব স্ট্রিটের হোটেলে (New Market Hotel Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। বুধবার গভীর রাতে হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। এন্টালি মেন মার্কেট এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
চলছে জিজ্ঞাসাবাদ (New Market Hotel Fire)
অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু (New Market Hotel Fire) করেছে পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কি না, তা-ও পরীক্ষা করা হচ্ছে। এদিকে, ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে হোটেলের ম্যানেজার এবং এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে অগ্নিকাণ্ডের আগে ও পরে হোটেলে কী পরিস্থিতি ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।
কী ঘটেছিল? (New Market Hotel Fire)
মির্জা গালিব স্ট্রিটে হোটেলে ভয়াবহ আগুন লাগে বুধবার। বুধবার ভোরে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলটি দমকল দফতরের পাশেই হওয়ায় দ্রুত সেখানে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হোটেলের ভিতরে আটকে থাকা আবাসিকদের উদ্ধারে শুরু হয় তৎপরতা।
আরও পড়ুন: Annapurna Yojana: নামের সঙ্গে মিলেই ভাগ্য বদল! অন্নপূর্ণা যোজনায় অবশেষে টাকা পেলেন অন্নপূর্ণা!
একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। দমকল বিভাগের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। দমকল বিভাগের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। হতাহতের সংখ্যা থেকে শুরু করে সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। গোয়েন্দা বিভাগের (DD) হোমিসাইড শাখা তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে। তিনটি বা চারটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর সত্যতা যাচাইয়ের কাজ চলছে। গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।


