Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্যান্টোসের হয়ে ক্লাব ফুটবলে মাঠ কাঁপাচ্ছেন ঠিকই, কিন্তু আগের চেনা ছন্দে এখনও দেখা যায়নি নেইমারকে (Neymar)।
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ব্রাজিলের (Neymar)
জীবনের হিসেবে কোন সময় কীভাবে মেলে সেটা আগে থেকে বলা যায় না। এক দীর্ঘ প্রতীক্ষিত থিরালের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে ফুটবল বিশ্ব। সেই বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে উন্মাদনা বরাবরের। অবশেষে সোমবার ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল। ২৬ জনের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রাজিল তারকা নেইমার। এই বিশ্বকাপ নেইমারের কাছে রূপকথার হবে নাকি বাস্তবে পরাঘাতে ভাঙে স্বপ্ন সেটা সময়ই বলবে। তবে এবার নেইমারের প্রত্যাবর্তনকে ঘিরে আশায় বুক বাঁধছেন দলের সমর্থকরা (Neymar)।
পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল স্কোয়াড ঘোষণার আগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। শেষে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক ‘মিউজিয়াম অফ টুমরো’-তে মাইক হাতে উঠলেন কোচ কার্লো আনসেলেত্তি। সেই সময় এক অদ্ভুত উত্তেজনার চোরাস্রোত বয়ে যাচ্ছে সমর্থকদের মধ্যে। এক এক করে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করলেন তিনি আর সেখানেই নেইমারের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়লেন সকলে। এই প্রাক জয়ে আবেগে ভেসেছেন নেইমার ভক্তরা।

ব্রাজিলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩-এর অক্টোবর মাসে। এরপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকেছেন নেইমার। বারবার তাঁকে ভুগতে হয়েছে চোট আঘাতে। এরপর স্যান্টোসের হয়ে ক্লাব ফুটবলে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তবে সেখানে এখনও তাঁকে আগের ছন্দে না দেখা গেলেও নিজের প্রস্তুতিতে কোন খামতি রাখছেন না এই তারকা ফুটবলার (Neymar)।
আরও পড়ুন: Norway Sibi George: নরওয়ের সাংবাদিককে কড়া জবাব, আলোচনায় বিদেশসচিব সিবি জর্জ
গোলকিপার: অ্যালিসন, তাঁর সঙ্গে এডারসন এবং ওয়েবারটন
ডিফেন্স: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, ড্যানিলো, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল মাগালেস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনহোস এবং ওয়েসলি
মিডফিল্ড: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিয়েনহো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: সেখানে তো নেইমার জুনিয়র আছেনই। তাঁকে যোগ্য সঙ্গ দেওয়ার দায়িত্বে এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র (Neymar)।


