Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পথকুকুরের বাড়তে থাকা উপদ্রব এবং কুকুরের কামড়ের ঘটনা নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট(Stray Dogs SC)।
ইউথানেশিয়ার অনুমতি (Stray Dogs SC)
শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, জলাতঙ্কে আক্রান্ত, মরণাপন্ন বা অত্যন্ত হিংস্র ও বিপজ্জনক পথকুকুরের ক্ষেত্রে আইন মেনে ‘ইউথানেশিয়া’ বা মৃত্যুদানের মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে।
বিধি মেনেই পদক্ষেপ কার্যকর
বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত বলেছে, মানুষের জীবন ও নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রাণী জন্মনিয়ন্ত্রণ (Animal Birth Control) বিধি এবং অন্যান্য আইনি প্রোটোকল মেনেই এই পদক্ষেপ কার্যকর করতে হবে।
নির্দেশ পরিবর্তনের আর্জি খারিজ
এই মামলায় একাধিক আবেদন জমা পড়েছিল, যেখানে পথকুকুর সরানো নিয়ে আগের নির্দেশে পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালত স্পষ্ট ভাষায় জানায়, জনসমক্ষে পথকুকুরের উপস্থিতি এখন “উদ্বেগজনক” পর্যায়ে পৌঁছেছে।
কুকুরের হামলা নিয়ে উদ্বেগ আদালতের
বিশেষ করে শিশু এবং প্রবীণদের উপর কুকুরের হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে কুকুরের কামড়ের সংখ্যা বেড়ে যাওয়ার রিপোর্ট আদালতের নজরে আসে। সেই প্রেক্ষিতেই আগের নির্দেশ বহাল রাখা হয়েছে।
গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশ (Stray Dogs SC)
গত বছর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, হাসপাতাল, পার্ক, রেলস্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকা থেকে পথকুকুর সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। আদালত আরও জানিয়েছিল, নির্বীজকরণের পর ওই কুকুরদের আগের জায়গায় ফের ছেড়ে দেওয়া যাবে না।
আরও পড়ুন: Norway Sibi George: নরওয়ের সাংবাদিককে কড়া জবাব, আলোচনায় বিদেশসচিব সিবি জর্জ
পথকুকুরকে খাবার দেওয়ায় নিষেধাজ্ঞা (Stray Dogs SC)
এছাড়াও জনসমক্ষে পথকুকুরকে খাবার দেওয়ার উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। শুধুমাত্র নির্দিষ্ট চিহ্নিত এলাকাতেই কুকুরদের খাবার দেওয়া যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় পথকুকুর সমস্যা মোকাবিলায় প্রশাসনের ভূমিকা আরও কঠোর করবে বলেই মনে করা হচ্ছে।



