Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তরুণদের উদ্দেশ্যে তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক রিল সাময়িকভাবে রিমুভ করায় মেটার বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি(PM Video Contro)। মেটার সিইও মার্ক জুকেরবার্গকে তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সময়সীমা বেধে দেওয়া হয়েছে।
নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম (PM Video Contro)
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন এই কমিটি সতর্ক করে জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তথ্যপ্রযুক্তি (IT) আইনের ৭৯ ধারা অনুযায়ী মেটার ‘সেফ হারবার’ বা আইনি সুরক্ষা তুলে নেওয়া হতে পারে।
সংসদীয় কমিটি এই ঘটনাকে “গণতন্ত্রের ওপর হামলা” বলে আখ্যা দিয়েছে। মেটার একজন শীর্ষ কর্মকর্তা বৈঠকের সময় অ্যালগরিদমের ভুলের জন্য ক্ষমা চাইলেও, কমিটি সাফ জানিয়েছে যে জুকেরবার্গ নিজে ক্ষমা না চাইলে তাঁদের প্রকাশক (Publisher) হিসেবে গণ্য করে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর পাশাপাশি, মেটা প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতনমূলক সামগ্রী (CSAM), এআই-জেনারেটেড ভুয়ো ছবি ও ডিপফেকের উপস্থিতি নিয়েও মেটাকে জবাবদিহি করতে বলা হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন মেটার গ্লোবাল এক্সিকিউটিভদের তলব করেছেন(PM Video Contro)।
আরও পড়ুন: CJP New Campaign: আমজনতার চাহিদা বুঝতে উদ্যোগ সিজেপির: সেপ্টেম্বর থেকে নয়া অভিযানের প্রস্তুতি
আইন বিশেষজ্ঞদের মতে, সেফ হারবার সুরক্ষা হারালে মেটা প্ল্যাটফর্মের যেকোনো ব্যবহারকারীর পোস্ট করা কন্টেন্টের দায় সরাসরি ফেসবুক বা মেটার ওপরই বর্তাবে(PM Video Contro)। বিরোধী সাংসদরা প্রযুক্তি নিয়ন্ত্রণের সঠিক ব্যবস্থায় জোর দিলেও, কেন্দ্র স্পষ্ট করেছে যে ভিআইপি অ্যাকাউন্ট রক্ষা ও কন্টেন্ট সুরক্ষায় মেটাকে আরও দায়িত্বশীল হতে হবে।



